Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
যেভাবে নেপালের পাহাড় থেকে জাপানের নতুন ইয়েন নোট এল

আন্তর্জাতিক

সিএনএন
05 July, 2024, 08:00 pm
Last modified: 06 July, 2024, 02:19 pm

Related News

  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • ভারতের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের, কিন্তু খুঁজে পাচ্ছে না চুক্তির কাগজ

যেভাবে নেপালের পাহাড় থেকে জাপানের নতুন ইয়েন নোট এল

জাপানের নতুন ইয়েন নোটগুলো তৈরির প্রধান কাঁচামাল ছিল হলুদ ফুলের পেপারবুশ গুল্ম যা হিমালয় পর্বতঘেরা নেপালের বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয়।
সিএনএন
05 July, 2024, 08:00 pm
Last modified: 06 July, 2024, 02:19 pm
নতুন ছাপানো জাপানি ইয়েন নোট। ছবি: কিয়োশি ওটা/ব্লুমবার্গ

নেপালের হিমালয় পর্বতের অজানা এক স্থান থেকে পাওয়া হলুদ ফুলের পেপারবুশ গুল্ম থেকে তৈরি নতুন ইয়েনের নোট দিয়ে আজ (৩ জুলাই) থেকে জাপানের ব্যাঙ্কগুলো তাদের এটিএম ভর্তি করা শুরু করেছে৷

জাপানিদের মানিব্যাগে স্থান করে নেওয়ার আগে ইয়েন নোটগুলো কয়েক মাসের শ্রম এবং স্থল ও আকাশপথে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানে পৌঁছেছে।

এর মাধ্যমে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নেপালের একটি সম্প্রদায় নতুন আয়ের উৎস পেয়েছে, যা তাদের বিশ্বের অন্যতম ধনী দেশ জাপান থেকে নগদ অর্থ আয় করার মাধ্যমে জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে সাহায্য করবে।

সাম্প্রতিক সময়ে জাপান ডিজিটাল লেনদেনের বিষয়টি আরো অনুপ্রাণিত করলেও দেশটিতে নগদ অর্থের এখনো ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবেশী দেশ চিন যেখানে প্রায় ক্যাশলেস একটি ব্যবস্থা চালু করেছে, তা অর্জনে জাপান এখনো অনেকটা পিছিয়ে আছে।

জাপান সরকারের কাগজ সরবরাহকারী কোম্পানি কানপোর প্রেসিডেন্ট তাদাশি মাতসুবারা বলেছেন, "আমি বিশ্বাস করি, নেপাল জাপানের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কারণ জাপানের অর্থনীতিতে নগদ অর্থ অপরিহার্য। জাপান এর জন্য নেপালের ওপর অনেক বেশি নির্ভরশীল এবং নেপাল ছাড়া জাপানের অর্থনীতি সুন্দরভাবে চলবে না।"

হলুদ ফুলের পেপারবুশ গুল্ম। ছবি: তাদাশি মাতসুবারা

দীর্ঘ যাত্রা

গুল্ম থেকে নোটে রূপান্তরিত হওয়ার যে যাত্রা তা শুরু হয়েছিল হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের কিছু গ্রাম থেকে।

প্রতি বসন্তে এসব গ্রামের পাহাড়গুলো মিতসুমাতা গাছের ফুলের জন্য হলুদ রঙে ছেয়ে যায়, যা নেপালের স্থানীয়দের কাছে আর্জেলি বা পেপারবুশ নামেও পরিচিত। কান্টো ওয়েবসাইট অনুসারে, এই গাছগুলির দীর্ঘ ফাইবারযুক্ত শক্ত ছাল রয়েছে যা পাতলা অথচ টেকসই কাগজ তৈরির জন্য আদর্শ।

তাদাশি মাতসুবারা জানিয়েছেন, জাপানে মিতসুমাতার উৎপাদন আগে থেকে হলেও বছরের পর বছর ধরে তা কমে আসছে। গ্রামীণ জীবনের সাথে এর নিবিড় সম্পর্ক থাকলেও মানুষ কর্মসংস্থানের জন্য টোকিওর মতো শহরে চলে যাওয়ার সাথে সাথে গ্রামগুলো সঙ্কুচিত হচ্ছে এবং জাপানের গ্রামীণ শিল্পগুলো বিলুপ্ত হচ্ছে।

মাতসুবারা বলেন, "বাস্তবতা হলো, পেপারবুশ উৎপাদনকারী কৃষকদের সংখ্যা দিন দিন কমে আসছে।"

তিনি আরো বলেন, জাপানের জনসংখ্যা বা জন্মহার কমে যাওয়ার কারণে পেপারবুশ যারা চাষ করছেন, তারা উত্তরাধিকার রেখে যেতে পারছেন না।

এই শূন্যতা পূরণের জন্য নেপাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে এগিয়ে এসেছে।

২০২৩ সালে নেপালের কাঠমান্ডুতে পেপারবুশের ছাল প্রক্রিয়াজাত করছেন কৃষক। ছবি: তাদাশি মাতসুবারা

১৯৯০-এর দশকে কৃষকদের কূপ খননে সহায়তা করার লক্ষ্যে একটি দাতব্য উদ্যোগের মাধ্যমে কাগজ সরবরাহকারী কোম্পানি কানপো প্রাথমিকভাবে নেপালে প্রবেশ করে। এ সময় কোম্পানিটি পাহাড়ে বেড়ে ওঠা পেপারবুশের বিস্তীর্ণ ভূমি আবিষ্কার করে। কোম্পানিটি স্থানীয় কৃষকদের শেখানো শুরু করে, কীভাবে এই ফসল চাষ করতে হয়।

প্রাথমিকভাবে এটি অল্প পরিমাণে উৎপাদন ও রপ্তানি করা হয়েছিল।

পরবর্তী বছরগুলোতে জাপানের নিজস্ব পেপারবুশের সংকট দেখা দেয়ায় কানপো এবং নেপালি কৃষকরা উল্লেখযোগ্যভাবে উৎপাদন বাড়িয়েছে। অবশেষে নেপাল জাপানের ইয়েন নোটের জন্য ব্যবহৃত কাগজের প্রাথমিক উৎস হয়ে ওঠে।

প্রক্রিয়াটি অনেক বড় বলে ব্যাখ্যা করেছেন মাতসুবারা। তিনি বলেন, কৃষকরা গ্রীষ্মের শুরুতে চারা রোপণ করেন, শরত্কালে শাখা সংগ্রহ করেন এবং তারপর বাষ্প দিয়ে, খোসা ছাড়িয়ে, ধোয়া এবং শুকানোর মাধ্যমে ছাল প্রক্রিয়াকরণের জন্য কয়েক মাস ব্যয় করেন।

শীতের মধ্যে কাঁচা কাগজ তৈরি হয় এবং কাঠমান্ডুতে পাঠানো হয়। তারপর ভারতের কলকাতা হয়ে জাপানের ইয়োকোহামায় পাঠানো হয়।

জাপানে আগমনের পর কাগজগুলো পরিদর্শনের মধ্য দিয়ে যায় এবং নিকটবর্তী ওদাওয়ারা শহরে জাতীয় মুদ্রণ ব্যুরো সেগুলো প্রক্রিয়াকরণ, মুদ্রণ এবং নোটে রূপান্তরের কাজ করে।

নেপালের স্থানীয় কৃষকদের পেপারবুশ প্রক্রিয়াজাত করতে শেখাচ্ছেন তাদাশি মাতসুবারা। ছবি কৃতজ্ঞতা: তাদাশি মাতসুবারা

বিভিন্ন সম্প্রদায়ের উন্নতি সাধন

নতুন ইয়েন নোট প্রবর্তনের সাথে সাথে পেপারবুশের চাহিদা বাড়ছে। কারণ হিসেবে মাতসুবারা উল্লেখ করেছেন, এই নোটগুলো তৈরি করতে আগে ব্যবহৃত নোটের তুলনায় বেশি কাঁচামাল লাগে।

২০২২ সালে পেপার আর্টিকেল এবং কাগজের স্ক্র্যাপসহ নোট ছাপানোর জন্য ব্যবহৃত পেপারবুশ ছাড়াও বিভিন্ন পণ্য নেপাল থেকে জাপানে রপ্তানি করা হয়েছে, যা জাপানে নেপালের মোট রপ্তানির ৯ শতাংশের বেশি। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেসিটি (ওইসি) এর তথ্য অনুসারে, এর বাজার মূল্য ছিল ১.২ মিলিয়ন ডলার।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয়ের হিসাবে, গত বছর দেশটিতে ৬০ শতাংশের বেশি লেনদেন নগদ অর্থ দিয়ে পরিচালিত হয়েছে যা ডিজিটাল লেনদেনের পাশাপাশি নগদ অর্থের অব্যাহত গুরুত্বের ওপর জোর দেয়।

মাতসুবারা বলেন, পেপারবুশ বিক্রয় থেকে লাভ নেপালি সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে। এই ক্রমবর্ধমান শিল্পটি নেপালের যেসব গ্রাম কানপোর অংশীদার সেগুলোতে নতুন সুবিধা এবং অবকাঠামো নির্মাণে সহায়তা করেছে, যা দুর্বল পরিবারগুলোকে নতুন আর্থিক স্থিতিশীলতা প্রদান করে।

২০১৬ সাল থেকে কানপো জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা থেকে সাহায্য তহবিল পেয়েছে, যা তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে সাহায্য করেছে।

মাতসুবারা নেপালি অংশীদার গ্রামগুলোর প্রতিকুল অর্থনৈতিক অবস্থার কথা স্বীকার করে বলেছেন, পাহাড়ের উচ্চতায় সীমিত কৃষি বিকল্পের কারণে এখানকার একটি পরিবারের আয় প্রায় ৬২ ডলার বা তার কম হতে পারে। বিপরীতে, নেপালের ইলাম জেলায় সাম্প্রতিক পেপারবুশ বিক্রি থেকে প্রায় ১ হাজার ১১৪ ডলার পেয়েছে এক একটি কৃষক পরিবার।

তবে সিএনএন মাতসুবারার বক্তব্য যাচাই করতে পারেনি।

মাতসুবারা বলেন, "নেপালের মিতসুমাতা না থাকলে আমরা নতুন নোট তৈরি করতে সক্ষম হতাম না।" 
 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ / ফিচার

ইয়েন / জাপান / নেপাল / নোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • ভারতের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের, কিন্তু খুঁজে পাচ্ছে না চুক্তির কাগজ

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net