Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১১৬ জন নিহত

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
02 July, 2024, 06:30 pm
Last modified: 02 July, 2024, 10:05 pm

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১১৬ জন নিহত

মূলত হাথরাসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি তাঁবুতে এক ধর্ম প্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় ঘটে এমন ভয়াবহ পরিস্থিতি।
হিন্দুস্তান টাইমস
02 July, 2024, 06:30 pm
Last modified: 02 July, 2024, 10:05 pm
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১১৬ জন নিহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই নারী।

আজ (মঙ্গলবার) ঐ অনুষ্ঠানে ব্যপক ভিড় হলে মানুষ ছোটাছুটি শুরু করে। তখনই পদপিষ্টের এই ঘটনা ঘটে।

প্রচণ্ড গরমের মাঝে হাথরাসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি তাঁবুতে এক ধর্ম প্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় ঘটে এমন ভয়াবহ পরিস্থিতি।

দেশটির আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, "এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা। মঙ্গলবার বিকেলে এটাহ ও হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়।"

ঐ পুলিশ কর্মকর্তা আরও বলেন, "যারা জড়ো হয়েছিলেন তারা বাঁচার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছিল। যার ফলে পদপিষ্টের ঘটনা ঘটেছে।"

হাসপাতালে ভর্তি হওয়া এক আহত ব্যক্তি বলেন, "ঘটনাস্থলে আসা ভক্তদের প্রচুর ভিড় ছিল। সবাই একে অপরের উপর পড়তে থাকে এবং পদদলিত হতে থাকে। আমি বাইরে যাওয়ার চেষ্টা করলে সেখানে মোটরসাইকেল পার্ক করা ছিল। যার ফলে বের হতে পারছিলাম না। অনেকে অজ্ঞান হয়েও মারা যায়।"

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই পদপিষ্টের ঘটনায় তীব্র উদ্বেগ ও শোকপ্রকাশ করেছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে ভোলে বাবার প্রকৃত নাম নারায়ণ শঙ্কর হরি। প্রায় ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি পুলিশের গোয়েন্দা দফতরের চাকরি ছেড়ে ধর্মীয় গুরু হয়ে যান। এরপর তিনি ভক্তদের প্রবচন দিতে শুরু করেন। 

Related Topics

টপ নিউজ

পদপিষ্ট / ধর্মীয় উৎসব / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net