Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আদানি পাওয়ার প্ল্যান্টের ২টি ইউনিটই অচল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2024, 08:00 pm
Last modified: 30 June, 2024, 12:39 pm

Related News

  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে লড়তে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির
  • মার্চে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহের আশা, প্রকল্প পরিদর্শনে সালেহউদ্দিন আহমেদ

আদানি পাওয়ার প্ল্যান্টের ২টি ইউনিটই অচল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কাজে ঈদের ছুটির আগে থেকেই বন্ধ ছিল। অপর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
29 June, 2024, 08:00 pm
Last modified: 30 June, 2024, 12:39 pm
প্রতীকী অলংকরণ: রয়টার্স/ডাডো রুবিক

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিট অচল হয়ে পড়ায় বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

দেশটির ঝাড়খণ্ডে অবস্থিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রের ওই দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে দুটি ইউনিটই বন্ধ রয়েছে।

একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কাজে ঈদের ছুটির আগ থেকেই বন্ধ ছিল। অপর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (২৮ জুন) সকালে বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। ফলে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি টিবিএসকে বলেন, 'একটি ইউনিট পুরোপুরি বন্ধ ছিল। আরেকটি থেকে আংশিক ২৭০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। পরে সেটিও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।'

তবে তিনি জানান, আজ (শনিবার) রাতেই একটি ইউনিট চালু হবে। অন্যটি ২ জুলাই চালু হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুত্রে জানা গেছে, ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণ বা সংস্কার কাজ করার জন্য আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বন্ধ করে।

এ সময় দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু গত ২৫ জুন দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ উৎপাদন কমে যায়।

বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে গত ২৭ জুন ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানির দুটি ইউনিট থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় দেশে বিদ্যুতের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। 

বিপিডিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা অবশ্য বলেছেন, আদানি পাওয়ার থেকে পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / আদানির বিদ্যুৎ / জাতীয় গ্রিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে লড়তে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির
  • মার্চে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহের আশা, প্রকল্প পরিদর্শনে সালেহউদ্দিন আহমেদ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net