Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
এবার ধরা পড়ল আরেক এনবিআর কর্মকর্তার ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, জব্দের আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 08:00 pm
Last modified: 27 June, 2024, 10:03 pm

Related News

  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান
  • দুদকের চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নিয়োগ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের 
  • ১৬৬ দিনের স্থবিরতার অবসান, দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
  • নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করল সরকার, চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

এবার ধরা পড়ল আরেক এনবিআর কর্মকর্তার ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, জব্দের আদেশ

কাজী আবু মাহমুদ ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং দুটি ১০ কাঠার প্লট রয়েছে। এছাড়াও আদালত তার, তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকা দুই কোটি ৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 08:00 pm
Last modified: 27 June, 2024, 10:03 pm
কাজী আবু মাহমুদ ফয়সাল। ছবি: সংগৃহীত

মতিউর রহমানের পর জাতীয় রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল তদন্তের আওতায় এসেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, এ কর্মকর্তা প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তার স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম।

কাজী আবু মাহমুদ ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং দুটি ১০ কাঠার প্লট রয়েছে। এছাড়াও আদালত তার, তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকা দুই কোটি ৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

আবু মাহমুদ ফয়সাল বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ইউনিটে প্রথম সচিব (ট্যাক্সেস অ্যান্ড লিগ্যাল এনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত আছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, এনবিআরের কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে দুদক তদন্ত করছে বলে জানান তিনি।

এ আইনজীবী আরও বলেন, দুদকের তদন্ত দলের প্রাথমিক অনুসন্ধানে ঢাকায় ফয়সালের ১৬ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সম্পদের মধ্যে রয়েছে ফ্ল্যাট, দুটি প্লট এবং সঞ্চয়পত্র।

মোশাররফ হোসেন কাজল বলেন, আজ বৃহস্পতিবার দুদক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার জন্য আবেদন করেছে, যা আদালত মঞ্জুর করেছেন।

লিখিতভাবে দুদক আদালতকে জানিয়েছে, আবু মাহমুদ ফয়সাল তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে উৎকোচ গ্রহণ করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপন করতে তিনি তার নামে এবং তার আত্মীয়দের নামে ৭০০টির বেশি হিসাব খোলেন।

আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত হিসাব আদালতে উপস্থাপন করেছে দুদক।

এছাড়া স্থাবর সম্পদের মধ্যে ফয়সালের স্ত্রী আফসানা জেসমিনের ভাটারায় পাঁচকাঠা জমি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০ বর্গমিটারের একটি প্লট জব্দ করার নির্দেশ দেন আদালত।

ভাটারায় জেসমিনের পাঁচকাঠা জমির দলিলে মূল্য প্রাথমিকভাবে ১৮ লাখ টাকা বলা হলেও দুদকের অনুসন্ধানে এর বাজারমূল্য ৭৫ লাখ টাকা পাওয়া গেছে।

ভাটারায় ফয়সাল ও জেসমিনের যৌথ মালিকানাধীন পাঁচকাঠা জমি ছাড়াও ভাটারা, খিলগাঁও ও রূপগঞ্জে স্থাবর সম্পদ রয়েছে ফয়সালের নামে।

পাশাপাশি আহম্মেদ আলীর নামে নিবন্ধিত তিন হাজার ২২৮ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গাড়ি পার্কিং এবং মমতাজ বেগমের মালিকানাধীন ১০ কাঠা জমিও জব্দ করা হয়েছে।

৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফয়সাল ও তার সঙ্গে সংশ্লিষ্টদের মোট ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে।

ফয়সাল ছাড়াও শেখ নাসির উদ্দিন, মমতাজ বেগম, রওশন আরা খাতুন, আহম্মেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহানা আফরোজ, আশরাফ আলী মুনীর, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আফসানা জেসমিন, মাহমুদা হাসান ও কাজী খালিদ হাসানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

অস্থাবর সম্পদের মধ্যে কাজী আবু মাহমুদ ফয়সালের নামে ডাচ বাংলা ব্যাংকে ৫০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র, তার স্ত্রী আফসানা জেসমিনের নামে ৫০ লাখ টাকার চারটি সঞ্চয়পত্র, আফতাবের নামে ৩০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র, কাজী খালিদ হাসানের নামে ৩০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র, খন্দকার হাফিজুর রহমানের নামে ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র, আহম্মেদ আলীর নামে ৫০ লাখ টাকার তিনটি সঞ্চয়পত্র এবং মাহমুদা হাসানের নামে পাঁচ লাখ টাকার একটি সঞ্চয়পত্র রয়েছে।

এর আগে এনবিআরের সাবেক শীর্ষ কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগলসহ ছবি ভাইরাল হওয়ার পর মতিউর রহমানের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করে।

তদন্তে জানা গেছে, মতিউর রহমান তার জন্মস্থান বরিশালে থেকে শুরু করে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও ফেনী জেলায় বিপুল সম্পদ তৈরি করেছেন। অবৈধভাবে অর্জিত তার এসব সম্পত্তির মধ্যে রয়েছে জমি, অ্যাপার্টমেন্ট, কারখানা, বিলাসবহুল বাড়ি এবং রিসোর্ট।

মতিউর রহমানের নামে কিছু সম্পদ নিবন্ধিত থাকলেও উল্লেখযোগ্য অংশ তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তার ছেলে, মেয়ে এবং বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে রয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজস্ব কর্মকর্তা / দুর্নীতি / দুদক / অবৈধ সম্পদ / আবু মাহমুদ ফয়সাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান
  • দুদকের চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি আসাদুজ্জামানের নিয়োগ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের 
  • ১৬৬ দিনের স্থবিরতার অবসান, দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
  • নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করল সরকার, চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net