Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বিশ্বজয়ী কোচদের বদলে ফেলল বিসিবি

খেলা

শান্ত মাহমুদ
12 August, 2020, 09:05 pm
Last modified: 26 April, 2025, 06:28 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

বিশ্বজয়ী কোচদের বদলে ফেলল বিসিবি

গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর যুব ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের স্তুতিতেও মেতে ছিল বিসিবি। দলের প্রতি তাদের অবদানের কথা বারবার উল্লেখ করেছেন বিসিবির কর্তারা। যদিও সেই কোচিং স্টাফ বদলে যেতে সময় লাগলো না।
শান্ত মাহমুদ
12 August, 2020, 09:05 pm
Last modified: 26 April, 2025, 06:28 pm

দীর্ঘ এক সফর। যে সফরে অনেক পরিকল্পনা, চেষ্টা আর পরিশ্রমের ফসল হিসেবে মিলেছে বিশ্বসেরার মুকুট। আকবর আলীদের হাতে উঠেছে বিশ্বকাপের শিরোপা। প্রথমবারের মতো বিশ্বকাপ ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশের। বিশ্বজয়ের মিশনে যুব দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কোচিং স্টাফরাও।

গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর যুব ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের স্তুতিতেও মেতে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রতি তাদের অবদানের কথা বারবার উল্লেখ করেছেন বিসিবির কর্তারা। যদিও সেই কোচিং স্টাফ বদলে যেতে সময় লাগলো না।

অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বিসিবি। বিশ্বজয়ী দুই কোচকে সরিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আগে ব্যাটিং কোচ না থাকলেও এই পদটি যোগ করা হয়েছে।

আকবরদের দলের বোলিং কোচ ছিলেন মাহবুব আলী জাকি। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। ফিল্ডিং কোচ ছিলেন ফয়সাল হোসেন ডিকেন্স। তাকে সরিয়ে যুবাদের ফিল্ডিং শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সেলিমকে।  

এরআগে যুব দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা মেহরাব হোসেন অপিকে দেওয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব। তবে প্রধান কোচ হিসেবে আছেন নাভিদ নওয়াজই। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে নতুন চুক্তি করে বিসিবি। ট্রেইনার হিসেবে রিচার্ড স্টনিয়ারকে আবারও বেছে নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

বিশ্বজয়ের পথটা চেনা হয়ে গেছে, ২০২২ যুব বিশ্বকাপেও শক্তিশালী দল পাঠাতে চায় বিসিবি। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের আবাসিক ক্যাস্প আয়োজন করেছে বিসিবি। ক্যাম্পের জন্য সোমবার ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এই দলটি নিয়ে যাত্রা শুরু হবে নতুন কোচিং স্টাফদের। 

দারুণ সফল হওয়ার পরও কোচিং স্টাফে কেন রদবদল? এমন প্রশ্নে বিসিবির গেম ডেভেলপমন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানালেন, সামর্থ্যবান তরুণ কোচদের সুযোগ দেওয়ার মাধ্যমে দেশি মানসম্মত কোচিং স্টাফের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থেকেই এমন উদ্যোগ। তবে পুরনো কোচরা যে দারুণ কাজ করেছেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই বিসিবির। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোহাম্মদ কায়সার বলেন, 'ডিকেন্স ভাই এবং জাকি ভাই অসাধারণ কাজ করেছেন যুব দলের সঙ্গে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই যুব দল চ্যাম্পিয়ন হয়েছে। তবে আমাদের যে তরুণ কোচিং স্টাফ আছেন, তাদেরকেও আমরা আস্তে আস্তে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তারাও যেন নিজেদের উন্নত করতে পারেন। আশা করছি এটাও আমাদের ভালো কাজে লাগবে।'    

মানসম্মত কোচিং স্টাফ তৈরি করতে যুব দলকে ভালো প্ল্যাটফর্ম মনে করে বিসিবি। তিনি বলেন, 'আমরা আমাদের মানসম্মত কোচিং স্টাফ বাড়ানোর জন্য এভাবে ভাবছি। একটা সুযোগ তো দিতেই হবে, সেখানে নতুনরাও থাকবেন। সেটার অংশ হিসেবে অন্যান্য কোচদের উন্নত করতে আমাদের এই প্রক্রিয়াটা। প্রধান কোচ, ট্রেইনার আগের দুজনই আছেন। তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে।'

নতুনদের সুযোগ দিতে গিয়ে পুরনোদের ভুলে যেতে চায় না বিসিবি। ফয়সাল হোসেন ডিকেন্স, সালাউদ্দিন জাকিদের অন্য দলের সঙ্গে সম্পৃক্ত করতে চায় বিসিবি। মোহাম্মদ কায়সার বলেন, 'জাকি-ডিকেন্স ভাইরা তো খুব ভালো কাজ করেছেন। উনাদের আমরা অন্য কোথাও ভালোভাবে কাজে লাগাতে পারব। তারা অনেক অভিজ্ঞ, তাদের সেই অভিজ্ঞতা আমরা অন্য দলেও কাজে লাগাতে পারব।' 

সামর্থ্যবান তরুণদের সুযোগ দেয়ার পক্ষে বিসিবি। মোহাম্মদ কায়সার বলেন, 'আমাদের অনেক সামর্থ্যবান তরুণ কোচ আছেন। ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা তরুণ কোচদের সুযোগ দিচ্ছি, দলের সঙ্গে যুক্ত করছি। আমরা উনাদের উপরও বিশ্বাস রাখছি যে, উনারাও যথেষ্ট ভালো কাজ করবেন। কারণ তাদের সেই সামর্থ্য আছে। কোচ হিসেবে প্রকাশ পেয়ে গেলে আশা করি তারাও ভালো করবেন।'

ব্যাটিং কোচ হিসেবে মেহরাব হোসেন অপিকে নিয়োগ দেওয়া হলেও এটাকে অতিরিক্ত পদ হিসেবে দেখছে বিসিবি। মোহাম্মদ কায়সারের ভাষায়, 'আমরা চাই সর্বোচ্চ সমর্থন দিতে। খেলোয়াড়দের টেকনিক্যাল যতো সাপোর্ট আছে, আমরা নিশ্চিত করছি। একজনকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বিদেশি কোচদের আসার ব্যাপারটা এখনও নিশ্চিত নয়। খেলোয়াড়রা যেন কোনো ধরনের সাপোর্ট কম না পায়, সেই চিন্তা থেকেই এমন করা।'

যুব দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে স্কিল ক্যাস্প। চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরআগে ফিটনেস ট্রেনিং সেশন করে করোনা পরীক্ষার মাধ্যমে যুব ক্রিকেটারদের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে। আগামী ১৫ থেকে ১৯ আগস্টের মধ্যে করোনা পরীক্ষা করা হবে সব ক্রিকেটারের।

Related Topics

টপ নিউজ

বিশ্বজয়ী যুব দল / বিশ্বজয়ী কোচ / বিসিবি / অনূর্ধ্ব-১৯ দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net