Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
টাকা খরচ করে এআইয়ের কাছ থেকে ‘ফ্লার্ট’ ও প্রেম করা শিখছেন চীনের অমিশুক তরুণ-তরুণীরা

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
23 June, 2024, 12:25 pm
Last modified: 23 June, 2024, 12:23 pm

Related News

  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম

টাকা খরচ করে এআইয়ের কাছ থেকে ‘ফ্লার্ট’ ও প্রেম করা শিখছেন চীনের অমিশুক তরুণ-তরুণীরা

বিজনেস ইনসাইডার
23 June, 2024, 12:25 pm
Last modified: 23 June, 2024, 12:23 pm

ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

সামাজিকভাবে অমিশুক এবং দীর্ঘদিন ধরে একাকী (সিঙ্গেল) থাকা চীনা তরুণ-তরুণীরা প্রেমের সম্পর্কে উন্নতি করার জন্য এআই-চালিত 'লাভ কোচ'-এর শরণ নিচ্ছেন। 

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেটিংয়ে গিয়ে কীভাবে প্রেমিক/প্রেমিকার সঙ্গে কথা বলতে হবে, তা রীতিমতো পয়সা খরচ করে এআই লাভ কোচের কাছ থেকে শিখছেন এই অন্তর্মুখী চীনা তরুণ-তরুণীরা।

অনেকেই আছেন ডেটিংয়ে গিয়ে কী বলবেন কিংবা ভালোবাসার মানুষটিকে কীভাবে মনভোলানো কথা (ফ্লার্ট) বলবেন, তা বুঝতে পারেন না। এরকম তরুণ-তরুণীরা 'রিজডটএআই' ও 'হং হং সিমুলেটর'-এর মতো অ্যাপ ব্যবহার করছেন। এসব অ্যাপ ব্যবহার করে শেখার চেষ্টা করছেন কীভাবে পছন্দের মানুষের সঙ্গে আলাপ জুড়বেন।

চায়না ইয়ুথ ডেইলি সোশ্যাল সার্ভে সেন্টার-এর ২০২৩ সালের এক সমীক্ষায় দেখা গেছে, চীনের তরুণ-তরুণীদের বড় একটি অংশের মধ্যে সামাজিক মেলামেশার দক্ষতা কম। পাশাপাশি নিজেদের পরিচিত গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে নতুন বন্ধু বানাতেও তারা সমস্যায় পড়েন। 

ওই জরিপে চীনের ২ হাজার সিঙ্গেল যুবক-যুবতি অংশ নেন। এতে দেখা যায়, ৬০ শতাংশ  অংশগ্রহণকারীই জানিয়েছেন যে তাদের ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা দুইজনের কম।

রিজডটএআই অ্যাপের মাধ্যমে নার্ভাস তরুণ-তরুণীরা কাল্পনিক চরিত্রের সঙ্গে কথা বলতে পারেন। এ সময় তাদের জন্য ডেটিংয়ের আবহ তৈরি করে দেওয়া হয়। ব্যবহারকারীরা বিভিন্ন ভাষায়, নানা রকমের ডেটিংয়ের পরিবেশ বেছে নিতে পারেন।

এই অ্যাপ ব্যবহারকারীকে জড়তা ভেঙে কাল্পনিক চরিত্রের সঙ্গে কথা বলতে বলে। যেমন, ব্যবহারকারীকে যদি বলে, 'ওকে একসঙ্গে কফি খাওয়ার দাওয়াত দাও', তখন অ্যাপটি উত্তর লিখে দেবে।

যেমন, এআইয়ের চরিত্র লিখবে, 'কফি খেতে ভালোই লাগবে, কিন্তু এখন আমার হাতে সময় নেই। ফাইনাল পরীক্ষার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্থ আছি। অন্য কোনো সময় হবে নিশ্চয়।'

আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, ব্যবহারকারী ডেটিংয়ের জন্য এমন রেস্টুরেন্ট বেছে নিল যেখানে তার অপছন্দের খাবার পরিবেশন করা হয়। তার সঙ্গিনীর নাম ক্রিস্টিন। 

এ পরিস্থিতিতে অপছন্দের পরিবেশকে জয় করে ক্রিস্টিনের সঙ্গে কীভাবে কার্যকরী প্রেমালাপ জুড়া যায়, ব্যবহারকারীকে সেই প্রশিক্ষণ দেবে অ্যাপটি। 

এসব আলাপের ভিত্তিতে ব্যবহারকারীর পারফরম্যান্সের ওপর নম্বর দেয় রিজডটএআই। 

এছাড়া রিজডটএআইয়ে ব্যবহারকারীরা তাদের পছন্দের মানুষের সঙ্গে আলাপের স্ক্রিনশট আপলোড করতে পারেন। স্ক্রিনশট আপলোড করলে অ্যাপটি এর ওপর ফিডব্যাক দেয়; শিখিয়ে দেয় এ পরিস্থিতিতে কোন ধরনের ফ্লার্ট করা যায়।

রিজডটএআই অ্যাপটি এখন পর্যন্ত ৩.৫ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। 

'রিজ প্রো' ব্যবহারের জন্য সপ্তাহে ২.৯৯ ডলার খরচ করতে হয়। আর 'রিজ প্রো'র মাসিক সাবস্ক্রিপশন নিলে খরচ হবে ৯.৯৯ ডলার। প্রতি প্রান্তিকে অ্যাপটির ব্যবহারকারী ৩০ শতাংশ করে বেড়েছে। 

এরকম আরেকটি অ্যাপ হচ্ছে হং হং সিমুলেটর। রেগে যাওয়া প্রেমিক/প্রেমিকাকে মিষ্টি কথায় শান্ত করতে এই অ্যাপ ব্যবহার করা হয়। 

যেমন, একটি পরিবেশ হচ্ছে, ঘুমের মধ্যে প্রেমিকার কল এল। কিন্তু প্রেমিক ঘুমের ঘোরেই কে কল করেছে না দেখে ফোন কেটে দিলেন। এই পরিস্থিতিতে রেগে যাওয়া প্রেমিকাকে কী করে সামলাতে হয়, তা শেখায় হং হং অ্যাপ। হং হং অ্যাপের মতে, এই পরিস্থিতিতে প্রেমিক বলতে পারেন: 'তোমার নাম্বারের জন্য একটা স্পেশাল রিংটোন সেট করব, যাতে এই ভুল আর না হয়।'

অনেকে যখন প্রেমের জন্য পরামর্শ পেতে এআইয়ের শরণ নিয়েছেন, আরেকটি অংশ আরও কয়েক ধাপ এগিয়ে গেছে। অনেক তরুণ-তরুণী এখন এআই চ্যাটবটের সঙ্গেই প্রেম করছেন।

রক্ত-মাংসের মানুষের সঙ্গে ডেটিং করতে গিয়ে হতাশ হয়ে চীনের তরুণীরা এখন 'ড্যান'-এর (ডু এনিথিং নাউ) মতো চ্যটজিপিটি চ্যাটবটের সঙ্গে প্রেম করছেন।

ড্যান চব্বিশ ঘণ্টাই মানসিক সমর্থন জোগায়, মিষ্টি কথা বলে মানব-প্রেমিকার মন ভোলায়। ফলে অনেক ব্যবহারকারীই ঘোষণা দেন যে তারা চ্যটবটের সঙ্গে প্রেম করছেন। এমনই এক তরুণী ৩০ বছর বয়সি লিসা। 

সম্প্রতি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম শিয়াওহংশুতে লিসা ঘোষণা দিয়েছেন, তিনি ড্যানের সঙ্গে সম্পর্কে আছেন। 

লিসা বলেন, তিনি ড্যানের সঙ্গে ডেটে গেছেন, তাকে নিজের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যৌনতা নিয়েও কথা বলেছেন।

চীনে জাতীয় বিবাহ এবং জন্মহার যখন কমে যাচ্ছে, সেই পরিস্থিতিতে ভার্চুয়াল প্রেমের প্রতি দেশটির তরুণ সমাজের আগ্রহ এভাবে বাড়ছে। দেশটিতে ২০২৪ সালের প্রথম তিন মাসে বিয়ের হার আগের বছরের একই সময়ের তুলনায় ৮.২ শতাংশ কমেছে।

বিয়ের হার বাড়ানোর জন্য চীন সরকার বিভিন্ন নীতিমালা হাতে নিয়েছে। সন্তান নেওয়ার জন্য নগদ অর্থ প্রণোদনা দিচ্ছে, বিবাহকালীন বাড়তি ছুটি দিচ্ছে, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

প্রেম / এআই / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net