Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
হজ: প্রচণ্ড গরমে মৃত হজযাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক

এএফপি
20 June, 2024, 06:15 pm
Last modified: 07 July, 2024, 10:52 pm

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা

হজ: প্রচণ্ড গরমে মৃত হজযাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়েছে

এ পর্যন্ত প্রায় ১০টি দেশের ১০৮১ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এএফপি
20 June, 2024, 06:15 pm
Last modified: 07 July, 2024, 10:52 pm
মেডিকেল টিমের সদস্যরা ২০২৪ সালের ১৫ জুন হজ পালনের সময় আরাফাত পর্বতের পাদদেশ থেকে প্রচণ্ড গরমে অসুস্থ হড়ে পড়া একজন হজযাত্রীকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ছবি: এএফপি

এই বছর হজে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের অর্ধেকই অনিবন্ধিত হজযাত্রী, যারা সৌদি আরবে প্রচণ্ড গরমে হজ পালন করতে এসে মারা গেছেন।

একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে নিহতদের মধ্যে ৫৮ জন মিশরের নাগরিক। হজ করতে এসে নিহত ৬৫৮ মিশরীয় হজযাত্রীর মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত।

এ পর্যন্ত প্রায় ১০টি দেশের ১০৮১ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। আর্থিক সঙ্গতি সম্পন্ন প্রত্যেক মুসলমানের জীবনে কমপক্ষে একবার হলেও হজ আদায় করার বিধান রয়েছে ইসলামে।

চন্দ্রমাসের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী হজের সময় নির্ধারিত হয়। এই বছর সৌদি আরবের তীব্র গ্রীষ্মকালে হজের জন্য নির্ধারিত সময় আসে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছিল।

গত মাসে প্রকাশিত সৌদি আরবের এক গবেষণায় দেখা গেছে, প্রতি দশকে এ অঞ্চলের তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।

প্রতি বছর হাজার হাজার হজযাত্রী নিবন্ধন ছাড়াই হজ পালনের চেষ্টা করেন। কারণ এভাবে হজ পালনের ব্যয় সাধারণত সরকারের বেধে দেওয়া খরচের তুলনায় কম।

অনিবন্ধিত হজযাত্রীরা তাই তীব্র গরমে অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকে। কারণ সরকারি অনুমতি ছাড়া তারা ১.৮ মিলিয়ন নিবন্ধিত হজযাত্রীর জন্য সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থা করা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানগুলোতে প্রবেশ করতে পারে না।

বৃহস্পতিবার এক আরব কূটনীতিক এএফপিকে বলেন, 'মিশরীয় হজযাত্রীদের মধ্যে মৃত্যুর হার বেশি হওয়ার প্রধান কারণ ছিল অধিক তাপমাত্রা। এর কারণে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য জটিলতা সৃষ্টি হয়।'

মিশর ছাড়াও; মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের হজযাত্রীদেরও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা এখনও নিখোঁজ হজযাত্রীদের সন্ধান করছেন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

হজ / সৌদি আরব / হজযাত্রী / মৃত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net