Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
কনটেন্ট ক্রিয়েটর রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 07:10 pm
Last modified: 13 June, 2024, 08:02 pm

Related News

  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • পৃথক ২ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন মামদানি
  • গুমের শিকার বিশেষ বন্দীদের ডাকা হতো ‘মোনালিসা’ নামে: তাজুল ইসলাম
  • ১৮ মে-র মধ্যে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

কনটেন্ট ক্রিয়েটর রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 07:10 pm
Last modified: 13 June, 2024, 08:02 pm
ইফতেখার রাফসান। ফাইল ছবি: সংগৃহীত

অনুমোদনহীন 'লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিংক'- বাজারজাত করার দায়ে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে 'রাফসান দ্য ছোট ভাই'-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে গত ৪ জুন আদালত এই পরোয়ানা জারি করেন।

এর আগে পণ্য প্যাকেজিং সার্টিফিকেট ছাড়া ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রি করায় ইফতেখার রাফসানের মালিকানাধীন ব্লু ড্রিংককে ৩০ হাজার টাকা জরিমানা করেছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গত ২৪ এপ্রিল কুমিল্লায় কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এ জরিমানা আরোপ করে। তবে পরে ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানাজানি হয়।

কিছুদিন আগে মা-বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়েছিলেন রাফসান। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি গাড়িটি কিনেছিলেন। এরই মধ্যে উঠে আসে তার মা-বাবার আড়াই কোটি টাকার ব্যাংকঋণের একটি তথ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।

গত মাসে অনুমোদন ছাড়াই পাঁচ ধরনের ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে সাতটি কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একমি ও এসএমসি-এর এসএমসি প্লাস, প্রাণ-এর অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেড-এর ব্রুভানা, দেশবন্ধু ও আগামী'র রিচার্জ এবং আকিজ-এর টার্বো নিষিদ্ধ চেয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ১৪ মে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেন।

কোম্পানিগুলোর কর্মকর্তারা তখন বলছিলেন, ইলেক্ট্রোলাইট পানীয় বাজারে সরবরাহের আগে বিএসটিআই-এর কাছে অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছিল। তবে সংস্থাটির ক্যাটাগরিতে ইলেক্ট্রোলাইট ড্রিংকস না থাকায় অনুমোদন দেওয়া যায়নি।

অনুমোদনের বিষয়ে বিএসটিআই-এর উপপরিচালক মো. রিয়াজুল হক ইলেক্ট্রোলাইট পানীয়ের জন্য এখনও কোনো ক্যাটাগরি না থাকার বিষয়টি স্বীকার করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাধ্যতামূলক পণ্যের আওতায় পড়ে না। এ কারণে আমরা অনুমোদন দিতে পারিনি। কিন্তু যেহেতু বিভিন্ন দেশে এর ব্যবহার রয়েছে, আমরা মান তৈরির বিষয়ে আলোচনা করছি। তারপর অনুমোদন দেওয়া যাবে।'

Related Topics

টপ নিউজ

ইলেক্ট্রোলাইট ড্রিংক / ব্লু / রাফসান দ্য ছোট ভাই / ইফতেখার রাফসান / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • পৃথক ২ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন মামদানি
  • গুমের শিকার বিশেষ বন্দীদের ডাকা হতো ‘মোনালিসা’ নামে: তাজুল ইসলাম
  • ১৮ মে-র মধ্যে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net