Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
ট্রাম্পের রায়ে দাঙ্গা ও সহিংসতার ডাক দিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা

আন্তর্জাতিক

রয়টার্স
31 May, 2024, 01:55 pm
Last modified: 31 May, 2024, 01:56 pm

Related News

  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ইরানের ভয়ে ন্যাটো সম্মেলনের সময় তুরস্কেই নতুন এয়ার ফোর্স ওয়ান বদলেছিলেন ট্রাম্প
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন শি জিনপিং: ট্রাম্প

ট্রাম্পের রায়ে দাঙ্গা ও সহিংসতার ডাক দিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা

ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার সমর্থকরা অনলাইনে হিংসাত্মক বার্তা লেখার পাশাপাশি সহিংসতার ডাক দিচ্ছে।
রয়টার্স
31 May, 2024, 01:55 pm
Last modified: 31 May, 2024, 01:56 pm
ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি বা তথ্য গোপন করার দায়ে ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে। ছবি: রয়টার্স

নিউইয়র্কের ১২ সদস্যের জুরিদল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করার পর  তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে দাঙ্গা ও সহিংসতার ডাক দিয়ে ট্রাম্প-পন্থী ওয়েবসাইটগুলোতে প্রচারণা চালাচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সের মতে, ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার সমর্থকরা অনলাইনে অনেক হিংসাত্মক বার্তা লিখেছেন। এটি তিনটি ট্রাম্প-পন্থী ওয়েবসাইটে ঘটেছে: ট্রুথ সোশ্যাল, প্যাট্রিয়টস ডট উইন এবং গেটওয়ে পান্ডিট৷ কেউ কেউ মামলার বিচারক ও বিচারপতি জুয়ান মার্চানের ওপর হামলার পাশাপাশি গৃহযুদ্ধের আহ্বান জানিয়েছেন।

প্যাট্রিয়টস ডট উইন-এর একটি পোস্টে নিউইয়র্কের বাসিন্দাদের প্রতি বিচারপতি মার্চানের ক্ষতি করার পরামর্শ দেওয়া হয়েছে। গেটওয়ে পান্ডিট এর একটি পোস্টে উদারপন্থিদের গুলি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাম্প এ বিচারকে "অসম্মানজনক" বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, একজন দুর্নীতিবাজ বিচারক এ বিচারে কারচুপি করেছে। ১২ সদস্যের জুরিদল বৃহস্পতিবার (৩০ মে) ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচনের আগে একজন পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করেছেন।

রিপাবলিকান পার্টি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করার ঠিক আগে ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ট্রাম্প অভিযোগ অস্বীকার করে আপিল করার পরিকল্পনা করছেন। তিনি বিচারককে অনলাইনে আক্রমণ করছেন এবং তাকে ট্রুথ সোশ্যালে "চরমভাবে বিরোধী" বলে অভিহিত করেছেন। একজন ট্রুথ সোশ্যাল ব্যবহারকারী ক্যাপশন সহ একটি জল্লাদ মঞ্চের ছবি পোস্ট করে লিখেছেন: "বিচার ব্যবস্থার বিশ্বাসঘাতক সন্ত্রাসী!"

"গড, গানস এন্ড সিডিশন: ফার-রাইট টেরোরিজম ইন আমেরিকা" বইয়ের সহ-লেখক জ্যাকব ওয়্যার বলেছেন, ট্রাম্পের অনুসারীরা হিংসাত্মক ভাষা ব্যবহার করে কারণ তিনি সহজেই তাদের ভোটদান এবং সহিংসতার মতো উভয় কাজেই সংগঠিত করতে পারেন।

ট্রুথ সোশ্যালের একজন মুখপাত্র রয়টার্সের প্রবন্ধটিকে কারসাজি এবং মিথ্যা বলে সমালোচনা করে এটিকে রাজনৈতিকভাবে বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনটি সাইটেই হিংসাত্মক ভাষা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম থাকায় কিছু পোস্ট মুছে ফেলা হয়েছে।

প্যাট্রিয়টস ডট উইন এবং গেটওয়ে পান্ডিটের প্রতিনিধিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। ট্রাম্পের একজন মুখপাত্র মন্তব্যের জন্য পাঠানো ইমেইলের কোন জবাব দেননি।

ছবি: রয়টার্স

"সবাইকে ফাঁসি দাও"

বৃহস্পতিবারের রায়ের পর অনেক ট্রাম্প সমর্থক বলেছেন, এ রায় প্রমাণ করেছে যে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা ভঙ্গুর এবং শুধু সহিংস পদক্ষেপই দেশকে বাঁচাতে পারে।

প্যাট্রিয়টস ডট উইন এর একটি পোস্টে বলা হয়েছে, ১ লাখ লোক (সশস্ত্র) ওয়াশিংটনে গিয়ে সবাইকে ফাঁসি দিতে হবে। এটাই একমাত্র সমাধান।" অন্য একজন বলেছেন, "ট্রাম্পের ইতোমধ্যেই জানা উচিত যে তার একটি সেনাবাহিনী আছে যেটি তার জন্য যুদ্ধ করতে ইচ্ছুক।"

গেটওয়ে পান্ডিট এর একটি পোস্টে বলা হয়েছে, "আমেরিকা সম্পূর্ণরূপে ডেমোক্রেটদের দ্বারা ধ্বংস হয়ে গেছে।"

পোস্টগুলোতে সহিংসতার আহ্বান জানানো হলেও রয়টার্স এর মতে এগুলো বিচারযোগ্য নয়। 

মিলিশিয়াদের নিয়ে কাজ করা একজন গবেষক বলেছেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে যে রায় দেওয়া হয়েছে তাতে কিছু ট্রাম্প সমর্থকদের মনে হয়েছে তিনি একটি ষড়যন্ত্রের শিকার এবং এটি সম্ভবত সহিংসতাকে উসকে দিচ্ছে।

মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক অ্যামি কুটার বলেছেন, "অনেকেই দীর্ঘদিন থেকে সংঘটিত হওয়ার জন্য একটি অজুহাতের অপেক্ষায় ছিল। রায় থেকে সহিংসতা শুরু হলে বা বিচারকদের ওপর হামলা হলে আমি অবাক হব না।"

আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি বা তথ্য গোপন করার দায়ে ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে। যদিও এমন মামলায় দোষী সাব্যস্তরা বেশিরভাগ সময় আরো কম মেয়াদে সাজা, জরিমানা বা নিষেধাজ্ঞা পেয়েছেন।

ট্রাম্প এ মামলায় দোষী সাব্যস্ত হলেও নির্বাচনে অংশ নিতে আইনিভাবে তার কোনো অসুবিধা হবে না। তিনি নির্বাচনি প্রচারণা চালাতে তো পারবেনই, এমনকি জিতলে প্রেসিডেন্টের দায়িত্বও গ্রহণ করতে পারবেন। 

এছাড়া সাজার রায় ঘোষণার আগে ট্রাম্পকে কারাগারেও যেতে হবে না।
 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / সমর্থক / সহিংসতা / দাঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ইরানের ভয়ে ন্যাটো সম্মেলনের সময় তুরস্কেই নতুন এয়ার ফোর্স ওয়ান বদলেছিলেন ট্রাম্প
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন শি জিনপিং: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net