Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
অ্যামাজন, কোকাকোলা, বোয়িং, শেভরন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী: বাণিজ্য প্রতিমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
29 May, 2024, 07:05 am
Last modified: 29 May, 2024, 07:11 am

Related News

  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

অ্যামাজন, কোকাকোলা, বোয়িং, শেভরন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী: বাণিজ্য প্রতিমন্ত্রী

টিবিএস রিপোর্ট 
29 May, 2024, 07:05 am
Last modified: 29 May, 2024, 07:11 am
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌। ফাইল ছবি: সংগৃহীত

অ্যামাজন, শেভরন, কোকাকোলা ও বোয়িংয়ের মতো কিছু মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে মঙ্গলবার (২৮ মে) জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এদিন সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'যেসব মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তারা যাতে সহজে কার্যক্রম পরিচালনা করতে পারে, কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না থাকে, সেগুলো নিয়ে প্রধানত আলোচনা হয়েছে।' 

এর পাশাপাশি যেসব নতুন মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, তাদের বিনিয়োগ কার্যক্রম যাতে কোনো প্রতিবন্ধকতায় না পড়ে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আহসানুল ইসলাম টিটু জানান, বৈঠকে অ্যামাজনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 'কোম্পানিটি কীভাবে বাংলাদেশের পণ্য বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে পারে, বাংলাদেশের বাজারে সরবরাহ করতে পারে, সেই সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। তারা মূলত এ দেশের ই-কমার্স অবকাঠামো নিয়ে কথা বলেছে,' বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফার্ম অ্যামাজন বাংলাদেশে সেন্ট্রাল ওয়্যারহাউস তৈরি করবে। অ্যামাজন সেখান থেকে পণ্য সংগ্রহ করবে। এরপর সেগুলো আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে বিক্রি করবে। 

এছাড়া মার্কিন প্রতিনিধিদল জ্বালানি, ডিজিটাল পেমেন্ট, স্টার্টআপ কোম্পানির কার্যক্রম নিয়েও আলোচনা করেছে বলে জানান তিনি।  

আহসানুল ইসলাম টিটু বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মুলত তিনটি বিষয়ে কাজ করবে—বাংলাদেশের মার্কেট অ্যাকসেস সহজ করা, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও সহজ করা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করা। 

কিছু মার্কিন কোম্পানি বাংলাদেশের পুঁজিবাজার থেকে তাদের বিনিয়োগ উঠিয়ে নেওয়ার বিষয়ে উদ্বেগের প্রতিক্রিয়ায় টিটু বাংলাদেশে আসতে আগ্রহী আন্তর্জাতিক সংস্থাগুলোকে স্বাগত জানানোর গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, 'ফেসবুক, অ্যামাজন, শেভরন, কোকাকোলা, বোয়িং তারা যদি বাংলাদেশের বিজনেস ভ্যালু অ্যাডিশনের সঙ্গে যুক্ত হয়, তাহলে দেশের অগ্রগতির পথ আরও সহজ হবে।'

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে। 'এই দুই বছরের মধ্য বিভিন্ন দেশের মার্কেটে অ্যাকসেস পেতে চাই,' বলেন তিনি।

তিনি বলেন, 'সরকারের চেষ্টা রয়েছে নীতি সহায়তা দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলা। বাংলাদেশ অনেক বড় বাজার। এদেশে আগামী পাঁচ বছর একটা স্থিতিশীল সরকার থাকবে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আসবে—এটাই স্বাভাবিক।'

Related Topics

টপ নিউজ

বিনিয়োগ / বিদেশি বিনিয়োগ / অ্যামাজন / শেভরন / কোকাকোলা / বোয়িং / বাণিজ্য প্রতিমন্ত্রী / মার্কিন বিনিয়োগ / বৈদেশিক বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net