Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 August, 2020, 02:05 pm
Last modified: 01 August, 2020, 05:19 pm

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র

প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, টিকটকের মার্কিন বাজারের ব্যবসা পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য মাইক্রোসফট ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে।
টিবিএস ডেস্ক
01 August, 2020, 02:05 pm
Last modified: 01 August, 2020, 05:19 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাইক্রোসফট নির্বাহী সত্য নাদেলা (ডানে)। ছবি: এনডিটিভি

প্রযুক্তি জগতের বিশাল নাম- মাইক্রোসফট চীনা শর্টভিডিও প্লাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম অধিগ্রহণের জন্য অগ্রিম আলোচনা শুরু করেছে, বলে শুক্রবার জানিয়েছে মার্কিন এক গণমাধ্যমের প্রতিবেদন!

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও নতুন করে জানিয়েছেন যে, তার প্রশাসন চীনের ভিডিও অ্যাপটি নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে। 

প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, "আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটককে নিষিদ্ধ করতে পারি।" খবর এনডিটিভির। 

এর আগে লাদাখের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে ভারত টিকটকসহ ১০৬ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটির প্রশাসন এবং আইনপ্রণেতাদের দু'পক্ষই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

"আমরা হয়ত আরও অন্য কিছু কাজও করব। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটছে, তাই আমরা কী হবে- তা দেখব। তবে টিকটকের বদলে আমরা অনেক বিকল্পের সন্ধানে রয়েছি," একটি প্রশ্নের জবাবে বলেন ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার (যুক্তরাষ্ট্র সময়) রাতে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, টিকটকের মার্কিন পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য ভারতীয়-মার্কিন বংশদ্ভূত সত্য নাদেলআর নেতৃত্বে মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, "এই বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের মতে খবর, একটি চুক্তি সোমবারের মধ্যেই চুড়ান্ত হতে পারে এবং  তা নিয়ে; মাইক্রোসফট, বাইটড্যান্স এবং হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার বিষয়টি তাৎপর্যপূর্ণ এবং একসঙ্গে কোনও চুক্তি নাও হতে পারে।"

উল্লেখ্য যে, চীনের বাইটড্যান্স টিকটকের মূল মালিকানা সংস্থা।

Related Topics

টপ নিউজ

টিকটক / মাইক্রোসফট / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net