Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বাঙালি মেয়ে ‘অনসূয়া’

বিনোদন

হিন্দুস্তান টাইমস বাংলা
26 May, 2024, 01:45 pm
Last modified: 27 May, 2024, 02:17 pm

Related News

  • কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • কলকাতায় বাড়ছে বাংলাদেশি রোগী, তবে হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বিগ্ন হাসপাতালগুলো

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বাঙালি মেয়ে ‘অনসূয়া’

২০০৯ সালে অঞ্জন দত্তের বাংলা সিনেমা ম্যাডলি বাঙালি-তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
হিন্দুস্তান টাইমস বাংলা
26 May, 2024, 01:45 pm
Last modified: 27 May, 2024, 02:17 pm
ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরে 'দ্য শেমলেস ছবি'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানভ।

তিনিই প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার পেলেন। রণবীর সিং, আলিয়া ভাট, অর্জুন কাপুরের মতো অভিনেতারা তাকে এবং ছবিটিকে অভিনন্দন জানিয়েছেন। অনসূয়া এই প্রসঙ্গে বললেন, 'দেশের সকলের ভালোবাসা দেখে আমি অবাক, সবাইকে গর্বিত করতে পেরে আমি গর্বিত।' 

'দ্য শেমলেস' ছবিতে ওঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান। ছবিতে 'রেনুকা' চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। 

অভিনেত্রী তার এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়ত ছিল না কিন্তু করতে হচ্ছে।

পুরোদস্তুর বাঙালি মেয়ে অনসূয়া, বেড়ে উঠেছেন কলকাতাতেই। কলকাতার লেক গার্ডেন্সে তার বাড়ি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। 

২০০৯ সালে অঞ্জন দত্তের বাংলা সিনেমা ম্যাডলি বাঙালি-তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় এবং ২০১৩ সালে চলে আসেন মুম্বাই। এরপরে তিনি নেটফ্লিক্সের শো মাসাবা মাসাবা-তে প্রোডাকশন ডিজাইনিং টিমে কাজ করেন। 

২০২০ সালে তার কাছে সুযোগ আসে দ্য শেমলেস-এর। তিনি বলেন, 'আমি এই ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তারপর পরিচালক কনস্ট্যানটিন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে জানানো হয়, আমি এই সিনেমার প্রধান চরিত্রে।' 

Related Topics

টপ নিউজ

কান চলচ্চিত্র উৎসব / বাঙালি / কলকাতা / অনসূয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • কলকাতায় বাড়ছে বাংলাদেশি রোগী, তবে হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বিগ্ন হাসপাতালগুলো

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net