Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
অক্সফোর্ড ইকোনমিক্স গ্লোবাল সিটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০০-তে নেই বাংলাদেশের কোনো শহর

বাংলাদেশ

নাদিম রাজ্জাক রম্য
23 May, 2024, 02:00 pm
Last modified: 25 May, 2024, 02:05 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

অক্সফোর্ড ইকোনমিক্স গ্লোবাল সিটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০০-তে নেই বাংলাদেশের কোনো শহর

অর্থনৈতিক উৎপাদন থেকে শুরু করে জীবনযাত্রার মান পর্যন্ত বিভিন্ন বিষয় মূল্যায়ন করে বিশ্বের ১,০০০টি বড় শহরকে এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে
নাদিম রাজ্জাক রম্য
23 May, 2024, 02:00 pm
Last modified: 25 May, 2024, 02:05 pm
ইনফোগ্রাফ: টিবিএস

অক্সফোর্ড ইকোনমিক্স গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৪-এর শীর্ষ ৫০০-তেও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কোনো শহর।

অর্থনৈতিক উৎপাদন থেকে শুরু করে জীবনযাত্রার মান পর্যন্ত বিভিন্ন বিষয় মূল্যায়ন করে বিশ্বের ১,০০০টি বড় শহরকে এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে।

গতকাল (২২ মে) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের ৮টি শহরকে মূল্যায়ন করা হয়েছে। অর্থনীতি, শিক্ষা ও ব্যবসায়িক পরিবেশের কারণে দেশের ভেতরের শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে ১ নম্বরে, মূল তালিকায় অবশ্য ঢাকার অবস্থান ৫৪০তম।

তালিকায় বাংলাদেশের বাকি শহরগুলোর অবস্থান রয়েছে শেষ ২০০ শহরের মধ্যে। ঢাকার পরে রয়েছে চট্টগ্রাম, মূল তালিকায় যার অবস্থান ৮২৩তম। এরপরে রয়েছে সিলেট (৮৩৪তম), এরপরে ময়মনসিংহ (৮৬৮তম), তারপরে খুলনা (৮৭২তম), পরের স্থানে রাজশাহী (৮৭৫তম), এরপরে কুমিল্লা (৯৩৯তম) এবং সবশেষ মূল তালিকায় ৯৫৩তম স্থানে রয়েছে বগুড়া।

ইনডেক্সটিতে বিশ্বের ১,০০০টি শহরের মাধ্যমে ১৬৩টি দেশের মেট্রোপলিটন এলাকাগুলোকে উপস্থাপন করা হয়েছে।

৫ বিভাগে ২৭টি সূচকের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে শহরগুলোর স্কোর; এই স্কোরের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে র‍্যাঙ্কিং। বিভাগ ৫টি হলো— অর্থনীতি, মানব মূলধন (হিউম্যান ক্যাপিটাল), জীবনযাত্রার মান, পরিবেশ এবং শাসন। 

'অর্থনীতি' বিভাগে শহরগুলোর অর্থনৈতিক আকার, গঠন এবং প্রবৃদ্ধি পরিমাপ করে— এমন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। এই বিভাগে বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা, মূল তালিকায় অর্থনীতি সূচকে ঢাকার অবস্থান ৩০৯তম। এরপরে রয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহ।

'হিউম্যান ক্যাপিটাল' বিভাগে জনসংখ্যাগত প্রবণতার পাশাপাশি শহরের শিক্ষা ও ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় নিয়ে স্কোর দেওয়া হয়েছে। এখানেও বাংলাদেশের শহরগুলোর মধ্যে প্রথমে রয়েছে ঢাকা, অবস্থান ১৭০তম। এরপরে আছে খুলনা ও রাজশাহী।

এদিকে, রাজশাহী শহর 'কোয়ালিটি অফ লাইফ' বা জীবনযাত্রার মানের দিক থেকে ৭৭০তম অবস্থানে রয়েছে; সিলেট রয়েছে ৭৮৮তমতে। অন্যদিকে, এই ক্যাটাগরিতে ঢাকার অবস্থান ৭৯৪তম। 

'পরিবেশ' বিভাগে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে শহরগুলোর প্রাকৃতিক পরিবেশ কেমন, তা যাচাই করে– এমন সব নির্দেশক বিবেচনায় নেওয়া হয়েছে। এই বিভাগে দেশের শহরগুলোর মধ্যে এগিয়ে আছে সিলেট। মূল তালিকায় এই সূচকে সিলেটের অবস্থান ৭০৪তম এবং এরপরে থাকা চট্টগ্রামের অবস্থান ৭৪০তম। তবে এই বিভাগে দেশের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ, মূল তালিকায় ৮৯০তম স্থানে রয়েছে রাজধানী।

'শাসন' বিভাগে শহরকেন্দ্রিক উপাদানের চেয়ে জাতীয় পর্যায়ের শাসন ব্যবস্থাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। অর্থাৎ, এই বিভাগে একটি দেশের প্রতিটি শহরকে একই স্কোর দেওয়া হয়েছে। তাই মূল তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ৮টি শহরই 'শাসন' বিভাগে ৮৮৭তম স্থানে রয়েছে। 

২০২৩ সালে, বিশ্বব্যাপী জিডিপির ৬০ শতাংশ এবং বিশ্ব জনসংখ্যার ৩০ শতাংশেরও বেশি এই ১,০০০ বৃহত্তম শহরের দখলে ছিল।

তালিকায় শীর্ষ ৫ শহর হলো— নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), লন্ডন (যুক্তরাজ্য), সান জোসে (যুক্তরাষ্ট্র), টোকিও (জাপান) এবং প্যারিস (ফ্রান্স)। 

এদিকে তালিকায় থাকা দক্ষিণ এশিয়ার ১০ শহরের মধ্যে ৭টিই ভারতের। এরমধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দিল্লি; মূল তালিকায় অবস্থান ৩৫০তম স্থানে। এর পরে রয়েছে— বেঙ্গালুরু (৪১১তম), মুম্বাই (৪২৭তম), কলম্বো (৪৪৯তম) এবং চেন্নাই (৪৭২তম)। এ অঞ্চলে ঢাকার অবস্থান দশম।

এছাড়া তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা বা শেষ ৫টি শহর হলো— সুলতানপুর (উত্তর প্রদেশ, ভারত), সোকোটো (নাইজেরিয়া), হারদোই (ভারত), জারিয়া (নাইজেরিয়া) এবং পোর্ট-অব-প্রিন্স (হাইতি)।

 

Related Topics

টপ নিউজ

সিটি র‍্যাঙ্কিং / শহর / বাসযোগ্যতা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net