Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য; ডিবির সহযোগিতা চেয়েছেন মেয়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2024, 09:35 pm
Last modified: 19 May, 2024, 09:51 pm

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য; ডিবির সহযোগিতা চেয়েছেন মেয়ে

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।
টিবিএস রিপোর্ট
19 May, 2024, 09:35 pm
Last modified: 19 May, 2024, 09:51 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরিবারের তথ্যমতে, গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন তিনবারের এই সংসদ সদস্য।

আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন নিখোঁজ সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এইসময় বাবার সন্ধানের জন্য তিনি ডিবির কাছে সহযোগিতা চান।

এদিকে ডিবি পুলিশ জানায়, তারা নিখোঁজ সংসদ সদস্যের খোঁজ পেতে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে। ডিবিপ্রধান হারুন বলেন, "সংসদ সদস্যের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে।"

ডিবিপ্রধান জানান, নিখোঁজ সংসদ সদস্য আনার ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কলকাতায় তার একজন পরিচিত গোপাল নামে একজনের বাসায় উঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় যাওয়ার কথা থাকলেও সংসদ সদস্য যাননি৷  

হারুন অর রশীদ বলেন, "নিখোঁজ সংসদ সদস্যের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে যে মেসেজ এসেছে যে, তিনি ভারতের কয়েকজনের সাথে দেখা করবেন। কিন্তু এই মেসেজগুলো নিখোঁজ এমপির পরিবার বিশ্বাস করছেন না। "

ডিবিপ্রধান জানান, "ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধানে একসাথে কাজ করা হচ্ছে।" 

হারুন অর রশীদ জানান, গত ১৬ মে সকাল ৭টার দিকে এমপির নম্বর থেকে দুটি ফোন আসে। একটি আসে এমপির এপিএসের নম্বরে আরেকটি ফোনকল আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই টেলিফোন ধরতে পারেনি। 

কানের সমস্যার চিকিৎসায় ভারতে যান 

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। প্রেস কনফারেন্সে মেয়ে ডরিন বলেন, "তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি হারুন (ডিবি প্রধান) আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করি। হারুন আঙ্কেল আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি ওনার কার্যালয়ে আসি।" 

ডরিন আরও বলেন, "আমি নিজেও ইন্ডিয়া দ্রুত সময়ের মধ্যে যাব।" 

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি-না এমন এক প্রশ্নের জবাবে ডরিন বলেন, "বাবার কানে মেজর সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।"

আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন কি-না এমন সন্দেহের বিষয়ে জানতে চাইলে তার মেয়ে বলেন, "না, আমরা আপাতত এরকম কোন সন্দেহ করছি না।"

এমনকি মেয়ে ডরিনের মতে, তার বাবার ভারতে কোন ধরনের ব্যবসায়িক লেনদেনও ছিল না। 

সংসদ সদস্যের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কি-না জানতে চাইলে ডরিন বলেন, "হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।" 

Related Topics

টপ নিউজ

নিখোঁজ / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net