Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
রাঙামাটি আদালতে জজ নেই দেড় মাস, বিপাকে বিচারপ্রার্থীরা

টপ নিউজ

হিমেল চাকমা, রাঙামাটি
24 August, 2019, 09:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৯ বারের মতো
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

রাঙামাটি আদালতে জজ নেই দেড় মাস, বিপাকে বিচারপ্রার্থীরা

গত ১০ জুলাই জেলা ও দায়রা জজ দলিল উদ্দিন চাকুরী থেকে অবসরে যান। এরপর এই শূন্য পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি
হিমেল চাকমা, রাঙামাটি
24 August, 2019, 09:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
জেলা ও দায়রা জজ আদালতে জজ আদালত, রাঙামাটি। ছবিঃ হিমেল চাকমা

দেড় মাস ধরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে জজের পদটি শূন্য থাকায় আদালতের বিচারিক কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা।
 
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক উথৈয়াইমং মারমা বলছেন, কবে নিয়োগ দেওয়া হবে নতুন জজ, তা জানেন না কেউই। 

আদালতের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, জরুরী ভিত্তিতে রাঙামাটিতে জজ নিয়োগ দেওয়া দরকার। জজ না থাকার কারণে আদালতের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বাড়ছে মামলার জট।

আদালত সূত্র জানায়, গত ১০ জুলাই জেলা ও দায়রা জজ দলিল উদ্দিন চাকুরী থেকে অবসরে যান। এরপর এই শূন্য পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। 

জজের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আদালতে নেই অন্য কোনও বিচারক। আদালতে একজন যুগ্ম জেলা ও দায়রা জজ থাকলেও তাঁর জজের অধীন মামলাগুলোর বিচার করার বিচারিক ক্ষমতা নেই। ফলে জজের  বিচারাধীন মামলাগুলো আটকে আছে। যার প্রভাব পড়েছে অন্যান্য মামলাতেও।

রাঙামাটির সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম পনির বলেন, “জজের অনুপস্থিতে বিচার কার্য পরিচালনা করতে পারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। কিন্তু রাঙামাটিতে আদালত প্রতিষ্ঠার পর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়নি। ফলে আদালতে বিচারিক কাজে পুরো স্থবিরতা দেখা দিয়েছে। এখানে জজের পাশাপাশি অতিরিক্ত জজ ও যুগ্ম জজ নিয়োগ দেওয়া প্রয়োজন। তখন আদালতের কার্যক্রমের গতি বাড়বে। বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পাবে।”

সিনিয়র আইনজীবী ও সাবেক যগ্ম জজ এ্যডভোকেট দীপেন দেওয়ান বলেন, “জজ না থাকায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কোথাও যাওয়ার সুযোগ নেই। ফলে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। নারী শিশু ট্রাইব্যুনাল জজের হাতে। কিন্তু জজ না থাকায় এ আদালতের কাজও বন্ধ হয়ে আছে। এটি সুরহা হওয়া দরকার”

ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেন, “এভাবে একটি আদালত চলতে পারে না।”

পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “রাঙামাটি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ১০ হাজার। কয়েক যুগের আগে একাধিক চাঞ্চল্য ঘটনার মামলাগুলোর একটিও নিষ্পত্তি হয়নি।” 

এজন্য বিচারক সংকটকে দায়ী করে রফিকুল ইসলাম বলেন, “আদালতে মামলার জট বাড়ছে। এগুলো কমিয়ে আনার জন্য জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়ার পাশাপাশি একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং একাধিক যুগ্ম জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া দরকার। না হলে রাঙামাটির মানুষ ন্যায় বিচার পাবে না। না হলে শুধু মামলার জট বাড়তে থাকবে।” 

Related Topics

বাংলাদেশ

রাঙামাটি / আদালত / জেলা ও দায়রা জজ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৯ বারের মতো
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net