Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
উপজেলা নির্বাচন প্রভাবিত করবেন না: মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
03 May, 2024, 11:45 am
Last modified: 03 May, 2024, 11:46 am

Related News

  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

উপজেলা নির্বাচন প্রভাবিত করবেন না: মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন প্রভাবিত না করার বিষয়ে নিজ দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
ইউএনবি
03 May, 2024, 11:45 am
Last modified: 03 May, 2024, 11:46 am
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবিত না করার বিষয়ে নিজ দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ মে) জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যারা দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে মাঠে নামিয়েছেন, ভবিষ্যতে তাদেরকেই তাদের সাথে থাকতে হবে।

তিনি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে দলীয় কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদ সদস্যদের আত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, এটা খুবই খারাপ।'

যারা দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'আওয়ামী পরিবারকে আরও বড় করতে হবে। শুধু সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভালো দৃষ্টান্ত উপস্থাপন করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, '১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি। উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।'

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমার অনুমতি নিয়ে অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য কোনো ধরনের সমস্যা তৈরি করবেন না।'
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / উপজেলা নির্বাচন / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net