Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
চীন ছেড়ে এশিয়ার অন্য দেশে যাচ্ছে জাপানের ৮৭টি কোম্পানি

অর্থনীতি

টিবিএস ডেস্ক
22 July, 2020, 11:20 am
Last modified: 22 July, 2020, 04:29 pm

Related News

  • ব্যাপক চাহিদা থাকায় দেশে ব্যবসা বাড়াতে চায় ৫৭% জাপানি প্রতিষ্ঠান: জেট্রোর জরিপ
  • ৩৩ বছর পর জাপানে সর্ববৃহৎ মজুরি বৃদ্ধির ঘোষণা, কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে আসতে পারে পরিবর্তন
  • বাংলাদেশে ৬১% জাপানি কোম্পানি ২০২৩ সালে মুনাফা বৃদ্ধির আশা করছে: জেট্রো

চীন ছেড়ে এশিয়ার অন্য দেশে যাচ্ছে জাপানের ৮৭টি কোম্পানি

জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) জানিয়েছে, কোম্পানিগুলোর মধ্যে ৫৭টির কারখানা জাপানে আর ৩০টি চীন ছেড়ে অন্য দেশে যাচ্ছে। জেট্রোর তালিকা অনুযায়ী, ১৫টি ভিয়েতনাম, ৬টি থাইল্যান্ড, ৪টি মালয়েশিয়া, ৩টি ফিলিপাইন, ২টি লাওস, ১টি ইন্দোনেশিয়া এবং ১টি মিয়ানমার যাচ্ছে।
টিবিএস ডেস্ক
22 July, 2020, 11:20 am
Last modified: 22 July, 2020, 04:29 pm
চীনের উহানে হোন্ডা অটোমোবাইলসের এক কারখানায় কাজ করছেন কর্মীরা। ছবি: এপি

মহামারি করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য। এরই প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দরকারি পণ্য উৎপাদন ও সরবরাহের প্রশ্নে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে জাপান। আর তাই জাপানি কারখানাগুলোকে চীন থেকে সরিয়ে দেশে কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরিত করতে ৮৭টি কোম্পানিকে বিশাল অর্থ সহায়তা দিচ্ছে জাপান। পণ্য সরবরাহের শৃঙ্খলা সুরক্ষিত করতে এবং চীনে উৎপাদনশীলতার ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে নেওয়া সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

লক্ষ্য বাস্তবায়নে গত মার্চ মাসে ২.২ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) জানিয়েছে, কোম্পানিগুলোর মধ্যে ৫৭টির কারখানা জাপানে আর ৩০টি চীন ছেড়ে অন্য দেশে যাচ্ছে। জেট্রোর তালিকা অনুযায়ী, ১৫টি ভিয়েতনাম, ৬টি থাইল্যান্ড, ৪টি মালয়েশিয়া, ৩টি ফিলিপাইন, ২টি লাওস, ১টি ইন্দোনেশিয়া এবং ১টি মিয়ানমার যাচ্ছে।

শুক্রবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, বেসরকারি ফেস মাস্ক প্রস্তুতকারী আইরিস ওহাইয়ামা ও শার্প করপোরেশনসহ মোট ৫৭টি কোম্পানি তাদের কারখানাগুলো জাপানে স্থানান্তরে জন্য সরকারিভাবে ৫৭ দশমিক ৪ বিলিয়ন ইয়েন (৫৩৬ মিলিয়ন ডলার) ভর্তুকি পাবে।

আরও ৩০টি কোম্পানিকে চীন থেকে ভিয়েতনাম, মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কারখানা সরিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে। তবে এসব কোম্পানিকে কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে তা জানানো হয়নি।

জাপান সরকার এই ৮৭ কোম্পানিকে যে ভর্তুকি দিচ্ছে তা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এছাড়া কারখানা স্থানান্তর করে দেশে কিংবা অন্য দেশে স্থাপনের জন্য যে বিশেষ তহবিল গঠন করেছে দেশটির সরকার তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৩০০ কোটি টাকা।

জাপানি কোম্পানিগুলো নানা পণ্যের ব্যাপারে চীনের ওপর অত্যধিক নির্ভরশীল। কিন্তু করোনা পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, জাপানের আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এককভাবে চীনের ওপর নির্ভরশীল থাকা কতোটা ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে চীনের ব্যাপারে একমুখীনতা কমাতে, বিভিন্ন জায়গায় লগ্নি করে ঝুঁকি হ্রাস করতে এবং পণ্য সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজাতেই জাপানি কোম্পানিগুলোকে দেশে স্থিতিশীল করতে চাইছে দেশটি। বিশেষ করে জাপানের স্থিতি ও নিরাপত্তা নির্ভর করে এমন অতি জরুরি পণ্যের ক্ষেত্রে।

জাপানের এ সিদ্ধান্তে চীন উদ্বেগ বাড়ার কথা। কেননা জাপানের লগ্নি প্রত্যাহারের এ সিদ্ধান্ত চীনে বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Related Topics

টপ নিউজ

জাপানি কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ব্যাপক চাহিদা থাকায় দেশে ব্যবসা বাড়াতে চায় ৫৭% জাপানি প্রতিষ্ঠান: জেট্রোর জরিপ
  • ৩৩ বছর পর জাপানে সর্ববৃহৎ মজুরি বৃদ্ধির ঘোষণা, কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে আসতে পারে পরিবর্তন
  • বাংলাদেশে ৬১% জাপানি কোম্পানি ২০২৩ সালে মুনাফা বৃদ্ধির আশা করছে: জেট্রো

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net