Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2024, 07:30 pm
Last modified: 23 April, 2024, 05:11 pm

Related News

  • অর্থনৈতিক গতিমন্থরতা, ভ্যাট আদায়ের ধসে রাজস্ব ঘাটতি পৌঁছাল ৪৩,০০০ কোটি টাকায়
  • উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে স্বাগত জানাল ভারত
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ৫ বছরে বাংলাদেশে ৬.৩৪ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান

সালমান এফ রহমান বলেন, কোভিড সময়কালীন ইউরোপীয় ইউনিয়নের সাথে জোড়ালোভাবে সখ্যতা তৈরি করে কিরগিজস্তান। ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক শিল্প রপ্তানি করছে দেশটি। বাংলাদেশের সাথে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির ইচ্ছে প্রকাশ করেছে তারা।
টিবিএস রিপোর্ট
22 April, 2024, 07:30 pm
Last modified: 23 April, 2024, 05:11 pm
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: মুমিত এম/ টিবিএস

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য দেশ কিরগিজ প্রজাতন্ত্র। পাশাপাশি বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি। 

সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত কিরগিজ রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রী আভাজেক আখানভ। 

বৈঠকশেষে সালমান এফ রহমান সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, "তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। দু'দেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। এছাড়াও কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে উভয় দেশ।" 

সালমান এফ রহমান বলেন, দুই দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশি প্রায় এক হাজার মেডিকেল শিক্ষার্থী দেশটিতে অধ্যয়ন করছে। বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শিক্ষার্থী প্রত্যাশা করে দেশটি। 

তিনি আরো বলেন, কোভিড সময়কালীন ইউরোপীয় ইউনিয়নের সাথে জোড়ালোভাবে সখ্যতা তৈরি করে কিরগিজস্তান। ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক শিল্প রপ্তানি করছে দেশটি। বাংলাদেশের সাথে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির ইচ্ছে প্রকাশ করেছে তারা।

কিরগিজস্তানের সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী আভাজেক আখানভ ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, "কিরগিজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে চান এবং উৎপাদনমুখী শিল্প কারখানায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।"

Related Topics

টপ নিউজ

জনশক্তি রপ্তানি / বাংলাদেশ / কিরগিজস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • অর্থনৈতিক গতিমন্থরতা, ভ্যাট আদায়ের ধসে রাজস্ব ঘাটতি পৌঁছাল ৪৩,০০০ কোটি টাকায়
  • উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে স্বাগত জানাল ভারত
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ৫ বছরে বাংলাদেশে ৬.৩৪ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের প্রতিশ্রুতি জাপানের

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net