Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

22 April, 2024, 03:25 pm
Last modified: 22 April, 2024, 05:03 pm

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ 
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী

অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

22 April, 2024, 03:25 pm
Last modified: 22 April, 2024, 05:03 pm
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ট্রেনের নিচে পা চলে গিয়ে আহত হওয়া অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখে আসার পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি তাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে ওনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ যা করা যায়, তা করার নির্দেশ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিক্যাল বোর্ড হবে। যা সিদ্ধান্ত হবে, আমরা ওনাকে জানাব।'

'আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আনু মোহাম্মদ যেন ওনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার, আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব,' বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, আনু মুহাম্মদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। খুব দ্রুতই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপর তার পায়ে অপারেশন করা হবে। 

উল্লেখ্য, গতকাল (২১ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল কেটে যায়। বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ফেরার ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ের সবকটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং তার ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনু মুহাম্মদদের গাড়িচালক টিবিএসকে বলেন, 'স্যার [আনু মুহাম্মদ] দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সে সময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়।'

Related Topics

টপ নিউজ

আনু মুহাম্মদ / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ 
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net