Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
প্রধান অর্থনীতিবিদ ছাড়াই চলছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 10:10 am
Last modified: 26 March, 2024, 11:37 am

Related News

  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা

প্রধান অর্থনীতিবিদ ছাড়াই চলছে বাংলাদেশ ব্যাংক

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 10:10 am
Last modified: 26 March, 2024, 11:37 am

গত প্রায় এক মাস ধরে প্রধান অর্থনীতিবিদ ছাড়াই চলছে কেন্দ্রীয় ব্যাংক। মো. হাবিবুর রহমান গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে ডেপুটি গভর্নরের দায়িত্ব পেয়েছেন। 

তিন বছরেরও বেশি সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তৎকালীন গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক হাবিবুর। প্রধান অর্থনীতিবিদের পদ ফাঁকা হওয়ার পর এ পদের প্রয়োজনীয় কাজগুলো এখনও হাবিবুর রহমানই সামাল দিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক প্রধান অর্থনীতিবিদের পদ ফাঁকা থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে নিয়োগের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। প্রধান অর্থনীতিবিদ নিয়োগের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

কেন্দ্রীয় ব্যাংক এক দশক ধরে প্রধান অর্থনীতিবিদ পদে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো সংস্থায় কাজ করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বাংলাদেশী নাগরিকদেরই নিয়োগ দিয়ে আসছিল। 

২০১৯ সালের জানুয়ারিতে ফয়সাল আহমেদ প্রধান অর্থনীতিবিদের পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনিই ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে নিয়োগ পাওয়া প্রথম প্রধান অর্থনীতিবিদ।

অফিসিয়াল নির্দেশনার মাধ্যমে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি হাবিবুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করলে পদটি ফাঁকা হয়ে পড়ে।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ হাসান জামান। 

এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রধান অর্থনীতিবিদ ছিলেন কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটি অভ নিউইয়র্কের সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ পাল। 

তার পরে আইএমএফের অর্থনীতিবিদ ফয়সাল আহমেদকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / প্রধান অর্থনীতিবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net