Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘গাজায় গণহত্যার প্রতিবাদ’: মারা গেছেন গায়ে আগুন ধরিয়ে দেওয়া মার্কিন বিমানবাহিনীর সদস্য

আন্তর্জাতিক

বিবিসি, রয়টার্স
26 February, 2024, 08:10 pm
Last modified: 26 February, 2024, 08:29 pm

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

‘গাজায় গণহত্যার প্রতিবাদ’: মারা গেছেন গায়ে আগুন ধরিয়ে দেওয়া মার্কিন বিমানবাহিনীর সদস্য

নিজেকে আগুনে পোড়ানোর আগে তিনি বলেছিলেন, তিনি আর ‘গণহত্যার সহযোগী থাকবেন না’।
বিবিসি, রয়টার্স
26 February, 2024, 08:10 pm
Last modified: 26 February, 2024, 08:29 pm
২৫ বছর বয়সি অ্যারন বুশনেল নিজের শরীরে আগুন দেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দিকে যাওয়া একটি সড়ক আটকে রাখে মার্কিন সিক্রেট সার্ভিস। ছবি: এএফপি

ওয়াশিংটন ডিসি'র ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর মার্কিন বিমাবাহিনীর এক সদস্য মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম অ্যারন বুশনেল। ২৫ বছর বয়সি এ যুবক টেক্সাসের স্যান অ্যান্টোনিওর বাসিন্দা ছিলেন।

রোববার স্থানীয় সময় বেলা ১টার দিকে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এরপর মার্কিন সিক্রেট সার্ভিস-এর সদস্যরা আগুন নেভানোর পর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজেকে আগুনে পোড়ানোর আগে তিনি বলেছিলেন, তিনি আর 'গণহত্যার সহযোগী থাকবেন না'।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টুইচ-এ লাইভ প্রচারিত এক ভিডিওতে বুশনেল নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য।

আরও পড়ুন: গাজায় 'গণহত্যার প্রতিবাদে' ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

জানা গেছে, গায়ে আগুন লাগানোর পর তিনি 'ফ্রি প্যালেস্টাইন' [ফিলিস্তিনকে মুক্ত করো] বলে চেঁচান।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে এবারই প্রথম কেউ নিজের গায়ে আগুন দেননি।

গত ডিসেম্বরে একজন বিক্ষোভকারী জর্জিয়া অঙ্গরাজ্যের ইসরায়েলি কনস্যুলেটের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

পুলিশ জানায়, ওই বিক্ষোভকারী পেট্রোল দিয়ে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। অকুস্থলে একটি ফিলিস্তিনি পতাকা পাওয়া গিয়েছিল।

গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী — দুই পক্ষই বিক্ষোভ করছে সেখানে।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। জিম্মি করা হয় ২৫৩ জন ইসরায়েলিকে।

এরপর সেদিনই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি। কয়েক মাসের অব্যাহত ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল-গাজা যুদ্ধ / ইসরায়েল / আগুন দিয়ে আত্মহত্যা / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net