Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বাংলাদেশে হতাহত ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিন: মিয়ানমারকে বাংলাদেশ

বাংলাদেশ

ইউএনবি
07 February, 2024, 11:55 am
Last modified: 07 February, 2024, 11:58 am

Related News

  • দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • জলের শুভ্রতায় রাখাইন নববর্ষ বরণ: কক্সবাজারে শুরু তিন দিনের জলকেলি উৎসব

বাংলাদেশে হতাহত ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিন: মিয়ানমারকে বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
ইউএনবি
07 February, 2024, 11:55 am
Last modified: 07 February, 2024, 11:58 am
ছবি: ইউএনবি

বাংলাদেশে হতাহতের কারণ হতে পারে এমন 'যেকোনো অগ্রহণযোগ্য পরিস্থিতি' বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রাখাইন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আর কোনো অনুপ্রবেশ বন্ধ করা এবং সীমান্তবর্তী এলাকায় আকাশসীমা লঙ্ঘন না করার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান দৃঢ় করেছে।

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ঘটে যাওয়া ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার উইং) মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে এই প্রতিবাদলিপি হস্তান্তর করেন।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, রাখাইন রাজ্যের সুরক্ষা ও নিরাপত্তা সম্ভাব্য প্রত্যাবর্তনকারীদের প্রধান উদ্বেগের বিষয়।

উপযুক্ত সময়ে প্রত্যাবাসন শুরু করতে এবং পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ।

২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের কথা উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বাংলাদেশের সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নীতির ওপরও গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে তাদের কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিজিপি সদস্যদের দ্রুততম সময়ে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত / রাখাইন / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • জলের শুভ্রতায় রাখাইন নববর্ষ বরণ: কক্সবাজারে শুরু তিন দিনের জলকেলি উৎসব

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net