Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 February, 2024, 09:55 am
Last modified: 04 February, 2024, 10:07 am

Related News

  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে বেরিয়ে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা

হামলায় অস্ত্র মজুদ সুবিধা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ইত্যাদি লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও উপকূলীয় ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রতেও হামলা হয়েছে।
টিবিএস ডেস্ক
04 February, 2024, 09:55 am
Last modified: 04 February, 2024, 10:07 am
ছবি- বিবিসি

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জবাবে গোষ্ঠীটির বিরুদ্ধে তৃতীয় দফায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও মার্কিন সামরিক বাহিনী। খবর বিবিসির।

অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বাহিনীগুলো হামলায় সমর্থন দিয়েছে।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের অভ্যন্তরে ১৩টি স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় অস্ত্র মজুদ সুবিধা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ইত্যাদি লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও উপকূলীয় ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রতেও হামলা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনার জন্য যে অভিযান শুরু হয়েছে, সর্বশেষ হামলাগুলো সেই অভিযানেরই একটি অংশ।

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার একদিন পর ইয়েমেনে তৃতীয় দফায় যৌথ হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের হামলা 'এই অঞ্চলে ইরান-সমর্থিত হুথিদের অবৈধ কার্যকলাপের প্রতিক্রিয়া জানাতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ'।

সেন্টকম আরও জানিয়েছে, গোষ্ঠীটি লোহিত সাগর, বাব এল-মান্দেব ও এডেন উপসাগরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতে বেপরোয়া ও অবৈধভাবে হামলা চালিয়ে আসছে। তাদের এই সক্ষমতা হ্রাস করার জন্য এসব হামলা করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

হামলা / হুথি / ইয়েমেন / যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে বেরিয়ে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net