Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
পাকিস্তানকে করোনা আক্রান্তদের রেখে যেতে বলছে ইংল্যান্ড

খেলা

টিবিএস ডেস্ক
27 June, 2020, 03:10 pm
Last modified: 27 June, 2020, 03:17 pm

Related News

  • দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারলেন না নারী দলের তিন সদস্য
  • শ্রীলঙ্কা দলে করোনার হানা, ম্যাচ চলবে
  • পিএসএলে করোনার থাবা
  • করোনায় আক্রান্ত দ. আফ্রিকা ক্রিকেটার, ম্যাচ স্থগিত
  • দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ সাইফ হাসান

পাকিস্তানকে করোনা আক্রান্তদের রেখে যেতে বলছে ইংল্যান্ড

করোনাভাইরাসে আক্রান্ত ক্রিকেটারদের নিয়েই ইংল্যান্ড সফরে যেতে চেয়েছিল পাকিস্তান। ইসিবির বিবৃতির পর নতুনভাবে ভাবতে হচ্ছে তাদের। ইতোমধ্যে নতুন পাঁচজন ক্রিকেটারকে দলে ডেকেছে পিসিবি।
টিবিএস ডেস্ক
27 June, 2020, 03:10 pm
Last modified: 27 June, 2020, 03:17 pm

পাকিস্তান ক্রিকেটে ভালোভাবেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। এক দিনের ব্যবধানে দেশটির ১০জন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এই ১০ ক্রিকেটারই ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে আছেন। এ কারণে সফর নিয়ে বিপাকে পড়ে গেছে পাকস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পাকিস্তানের ইংল্যান্ড সফর হচ্ছে। ২৮ জুন ইংল্যান্ডে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। ইসিবি তাদের টুইটার পেজে লিখেছে, 'এই গ্রীষ্মের ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য পাকিস্তান দল রোববার ইংল্যান্ড পৌঁছাবে।  

সফর নিশ্চিত হলেও খেলোয়াড় নিয়ে চিন্তায় পড়ে যেতে হয়েছে পাকিস্তানকে। কারণ ইসিবি এক বিবৃতিতে শর্তের কথা জানিয়ে বলেছে, করোনা আক্রান্ত কোনো কাউকে দলের সঙ্গে নিতে পারবে না পাকিস্তান। টেস্ট করানো ৩৫ জনের মধ্য থেকে নেগেটিভ ফল আসা ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে সফর করতে পারবে দলটি।

৩৫ জনের করোনা টেস্ট করানো হয়, এরমধ্যে ১৮ জনের ফল নেগেটিভ আসে। কেবল এরাই পাকিস্তান দলের সঙ্গে সফর করতে পারবে। অবশ্য এদের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় এই ১৮ জনের টেস্টের ফল নেগেটিভ আসতে হবে, এরপর সফর করার অনুমতি মিলবে।

বিবৃতিতে ইসিবি বলেছে, 'ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগে পাকিস্তান দলের সবাইকে টেস্ট করাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারদের নতুন দলের সঙ্গে সফর করার অনুমতি নেই।' সেই হিসেবে পাকিস্তানের ইংল্যান্ড সফর খানিকটা অনিশ্চয়তাতেই পড়ে গেছে। 

দুই দফা নেগেটিভ ফল এলে আক্রান্ত ১০ ক্রিকেটার ইংল্যান্ড সফরে যেতে পারবে কিনা, বিবৃতিতে এ বিষয়ে কিছু জানায়নি ইসিবি। পাকিস্তান অবশ্য আক্রান্তদের নিয়েই ইংল্যান্ড সফরে যেতে চেয়েছিল। ইসিবির এই বিবৃতির পর নতুনভাবে ভাবতে হচ্ছে তাদের। ইতোমধ্যে নতুন পাঁচজন ক্রিকেটারকে দলে ডেকেছে তারা। এ ছাড়া আক্রান্তরা সুস্থ হলে পরবর্তীতে তাদেরও ইংল্যান্ডে উড়িয়ে নেওয়া হবে।   

Related Topics

টপ নিউজ

পাকিস্তানের ইংল্যান্ড সফর / করোনা আক্রান্ত ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারলেন না নারী দলের তিন সদস্য
  • শ্রীলঙ্কা দলে করোনার হানা, ম্যাচ চলবে
  • পিএসএলে করোনার থাবা
  • করোনায় আক্রান্ত দ. আফ্রিকা ক্রিকেটার, ম্যাচ স্থগিত
  • দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ সাইফ হাসান

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net