Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
এই বাঙালি বিজ্ঞানী বহুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও কখনও জিতেননি 

আন্তর্জাতিক

ডিএনএ
23 January, 2024, 02:40 pm
Last modified: 24 January, 2024, 11:51 am

Related News

  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন
  • এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র বিভ্রাট: কেন্দ্র সচিবসহ ৬ জনের গাফিলতির প্রমাণ মিলেছে
  • এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র বিভ্রাট: তদন্ত কমিটি গঠন, কেন্দ্র সচিবকে অব্যাহতি
  • এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে এলো ২য় পত্রের প্রশ্ন

এই বাঙালি বিজ্ঞানী বহুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও কখনও জিতেননি 

পদার্থবিজ্ঞানে মেঘনাদের যুগান্তকারী কাজ মহাজগত সম্পর্কে আমাদের বোঝাপড়ার বদলে দিয়েছিল
ডিএনএ
23 January, 2024, 02:40 pm
Last modified: 24 January, 2024, 11:51 am
মেঘনাদ সাহা। ইলাস্ট্রেশন: গজানন নির্ফলে

মেঘনাদ সাহা যিনি 'জ্যোতির্বিদ্যার ডারউইন' নামেও পরিচিত, ১৮৯৩ সালে একটি 'নিম্ন' বর্ণের পরিবারে জন্মগ্রহণ করেন। সামাজিক নিয়মনীতিকে তিনি সবসময়ই অস্বীকার করতেন এবং ভারতের প্রথম জ্যোতির্পদার্থবিজ্ঞানী হয়েছিলেন।

১৯০০-এর দশকের গোড়ার দিকে একবার তিনি খালি পায়ে দাঁড়িয়ে থেকে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার ব্রিটিশ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এ জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই বাধা সত্ত্বেও মেঘনাদ সাহার যাত্রা অসাধারণ বৈজ্ঞানিক কৃতিত্ব এবং সামাজিক প্রভাবের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছিল। 

পদার্থবিজ্ঞানে মেঘনাদের যুগান্তকারী কাজ মহাজগত সম্পর্কে আমাদের বোঝাপড়ার বদলে দিয়েছিল। ১৯২০ সালে প্রণীত তাঁর 'সাহা আয়নিকরণ সমীকরণ' জ্যোতির্পদার্থবিদ্যায় একটি ভিত্তিপ্রস্তর হিসাবে রয়ে গেছে। বিজ্ঞানীরা আজও এই সমীকরণ নক্ষত্র থেকে আসা আলোর বর্ণালি ব্যাখ্যা করতে এবং তাদের তাপমাত্রা এবং গঠন সম্পর্কে গোপনীয়তা উন্মোচন করতে ব্যবহার করছেন।

তবু একাধিকবার মনোনীত হওয়া সত্ত্বেও তার কখনোই নোবেল পুরস্কার পাওয়া হয়নি।

একসময় যখন বৈষম্য তীব্র ছিল তখন তিনি ঢাকা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে জাতিগত কুসংস্কার এবং ক্রমাগত বাধার সম্মুখীন হন। এরপরেও তিনি জ্যোতির্বিদ্যা, রসায়ন এবং বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তিনি আইনস্টাইনের কাজ ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

তার অবদান হার্ভার্ড ইউনিভার্সিটির স্টেলার ক্লাসিফিকেশন ডাটাবেসের পুনর্গঠনে অবদান রাখে যা নক্ষত্রের গঠন সম্পর্কে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে।

বিজ্ঞানের বাইরে সাহার ভারতে বৈজ্ঞানিক সাক্ষরতার বৃদ্ধির ব্যাপারে আগ্রহ ছিল। ১৯৩০ এবং ৪০-এর দশকে তিনি বৈজ্ঞানিক সমাজ এবং জার্নাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা দেশের শিক্ষা ব্যবস্থায় একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 

মেঘনাদ সাহার চেতনা তাকে রাজনীতিতেও নিয়ে গেছে। ১৯৫১ সালে লোকসভায় নির্বাচিত হয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জল ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করেছিলেন। তাকে দামোদর উপত্যকা প্রকল্পের প্রধান স্থপতিও মনে করা হয়।

১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের অফিসে যাওয়ার পথে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এমন দৃষ্টান্ত রেখেছেন যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। 

Related Topics

টপ নিউজ

মেঘনাদ সাহা / ভারতীয় বিজ্ঞানী / পদার্থবিজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন
  • এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র বিভ্রাট: কেন্দ্র সচিবসহ ৬ জনের গাফিলতির প্রমাণ মিলেছে
  • এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র বিভ্রাট: তদন্ত কমিটি গঠন, কেন্দ্র সচিবকে অব্যাহতি
  • এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে এলো ২য় পত্রের প্রশ্ন

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net