Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
মালদ্বীপের ক্ষুদ্র আয়তন আমাদের ভয় দেখানোর লাইসেন্স নয়: প্রেসিডেন্ট মুইজ্জু

আন্তর্জাতিক

এপি
15 January, 2024, 03:45 pm
Last modified: 15 January, 2024, 04:29 pm

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়

মালদ্বীপের ক্ষুদ্র আয়তন আমাদের ভয় দেখানোর লাইসেন্স নয়: প্রেসিডেন্ট মুইজ্জু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত-মালদ্বীপ সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। সফরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, মালদ্বীপের মতোই সুন্দর দ্বীপটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মালদ্বীপের মন্ত্রীরা।
এপি
15 January, 2024, 03:45 pm
Last modified: 15 January, 2024, 04:29 pm
মোহামেদ মুইজ্জু। ছবি: এপি

প্রতিবেশি ভারতের প্রতি ইঙ্গিত করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু বলেছেন, তার দেশ আয়তনে ছোট হওয়ার অর্থ এই নয় যে এটি কাউকে তার দেশকে ভয় দেখানো বা পীড়নের জন্য বলপ্রয়োগের লাইসেন্স দেয়। তিনি বলেছেন, 'মালদ্বীপ কোনো দেশের পেছনে নেই। আর ভারত মহাসাগরও এককভাবে কোনো দেশের নয়।'

ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীন সফর শেষে মুইজ্জু শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন। তার এ মন্তব্যকে ভারত ও মালদ্বীপ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনেরই একটি চিহ্ন বলে মনে করা হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই গত মঙ্গলবার (৯ জানুয়ারি) পাঁচ দিনের সফরে চীন যান মুইজ্জু।

মুইজ্জু বলেন, 'আমরা আয়তনে ছোট হতে পারি। কিন্তু এর অর্থ এই নয় এটি আপনাকে আমাদের দুর্বল ভেবে ভয় দেখানো কিংবা পীড়ন করার জন্য বলপ্রয়োগের লাইসেন্স দেয় না।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত-মালদ্বীপ সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। সফরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, মালদ্বীপের মতোই সুন্দর দ্বীপটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মালদ্বীপের মন্ত্রীরা। তারা এক্সে (সাবেক টুইটার) মোদিকে নিয়ে অবমাননাকর কয়েকটি পোস্টও করেন। এ ঘটনায় মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার।

মালদ্বীপ সরকার জানায়, মন্ত্রীদের এসব মন্তব্য সরকারের নিজস্ব অবস্থানের প্রতিফলন নয়।

ভারতের প্রভাব থেকে বেরিয়ে আসতে মালদ্বীপ সরকারের প্রচেষ্টার ইঙ্গিত দিয়ে মুইজ্জু বলেন, 'আমরা মুক্ত ও স্বাধীন জাতি। এই আঞ্চলিক অখণ্ডতা এমন কিছু যা চীন দৃঢ়ভাবে সম্মান করে।'

নয়াদিল্লি ও মালের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাতে ফাটল ধরার ইঙ্গিত স্পষ্ট। মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। সে থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মুইজ্জুর প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল। মুইজ্জু তার পূর্বসূরিকে জাতীয় সার্বভৌমত্বের সাথে আপস করার জন্য অভিযুক্ত করেছেন।

এসব ঘটনায় অনেক ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীপরাষ্ট্রটিকে বয়কটের আহ্বান জানিয়েছেন।

ভারতের সাথে এই বিরোধ মালদ্বীপকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে পারে। কারণ স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে মালদ্বীপের বহু নাগরিকের ভারতে নিয়মিত যাতায়াত রয়েছে। এছাড়াও ওষুধসহ আরো প্রয়োজনীয় জিনিস মালদ্বীপ ভারত থেকে আমদানি করে থাকে।

এদিকে পর্যটন আকর্ষণ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মালদ্বীপের। প্রতিবছর দেশটিতে বহু পর্যটকের আনাগোনা হয়ে থাকে। গত বছর মালদ্বীপে সবচেয়ে বেশি ১১ শতাংশ পর্যটক এসেছে ভারত থেকে।

মুইজ্জু জানান, করোনা মহামারির আগে চীন থেকে বিপুলসংখ্যক পর্যটক মালদ্বীপে এসেছে। এই সংখ্যা দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হবে।

মুইজ্জু এমন কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেন যেগুলো বাস্তবায়িত হলে মালদ্বীপ ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।

তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য মালদ্বীপ সরকার তার নাগরিকদের যে সুযোগ-সুবিধা দিয়ে থাকে, সেসব সুযোগ-সুবিধা থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের হাসপাতালগুলোতেও নিশ্চিত করা হবে।

মুইজ্জু জানান, চাল, চিনি ও আটা আমদানির জন্য তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে। ওষুধ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উৎপাদকদের কাছ থেকে সরাসরি আমদানি করা হবে।

শেষে তিনি বলেন, 'আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব এবং মালদ্বীপবাসীদের জন্য মালদ্বীপ প্রতিষ্ঠা করব।' 

Related Topics

টপ নিউজ

লাইসেন্স / প্রেসিডেন্ট / মালদ্বীপ / ভারত / দ্বীপ / সম্পর্কের টানাপোড়েন / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net