Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
মহারাষ্ট্রে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি নিলামে বিক্রি হলো ২ কোটি রুপিতে

আন্তর্জাতিক

এনডিটিভি
06 January, 2024, 10:10 am
Last modified: 06 January, 2024, 12:42 pm

Related News

  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

মহারাষ্ট্রে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি নিলামে বিক্রি হলো ২ কোটি রুপিতে

দাউদ ইব্রাহিমের ওই পারিবারিক সম্পত্তি কিনেছেন সাবেক শিবসেনা নেতা ও আইনজীবী অজয় শ্রীবাস্তব।
এনডিটিভি
06 January, 2024, 10:10 am
Last modified: 06 January, 2024, 12:42 pm
দাউদ ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত

ভারত সরকারে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের জব্দ করা পৈতৃক বাড়িসহ তার পরিবারের আরও তিনটি সম্পত্তি নিলামে তুলে বিক্রি করেছে প্রশাসন। নিলামে মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরির মুমবেক গ্রামের এসব সম্পত্তি মোট ২ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

মহারাষ্ট্রের ওই বাড়িসহ দাউদদের পরিবারের ওই তিন সম্পত্তি দাউদের মা আমিনা বাইয়ের নামে রয়েছে। প্রশাসন সূত্রের খবর, সফেমা অ্যাক্টের আওতায় ওই বাড়ি নিলাম করা হয়েছে। 

জানা গেছে, চারটি সম্পত্তির মধ্যে ২টি সম্পত্তি কেনার জন্য ৪ থেকে ৩ জন দরদাম করেছেন।  এই সম্পত্তির ভিত্তিমূল্য ছিল ১৫ হাজারের। 

দাউদ ইব্রাহিমের ওই পারিবারিক সম্পত্তি কিনেছেন সাবেক শিবসেনা নেতা ও আইনজীবী অজয় শ্রীবাস্তব। ওই সম্পত্তিতে সনাতন পাঠশালা গড়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।

এর আগেও মুমবেক গ্রামে দাউদের পৈতৃক বাড়িসহ আরও কিছু সম্পত্তি কিনেছেন অজয় শ্রীবাস্তব।

রত্নগিরির মুমবেকে দাউদের গ্রামের বাড়ি, চাষের জমি মিলিয়ে মোট রিজার্ভ প্রাইস ছিল ১৯.২২ লাখ। নিলামে থাকা সম্পত্তির দুটি অংশ বিক্রি হয়নি। ১,৭৩০ বর্গমিটারের যে জমি ছিল, তার রিজার্ভ প্রাইস ছিল ১.৫৬ লাখ; সেটি বিক্রি হয়েছে ৩.২৮ লাখে রুপিতে। ১৭০.৯৮ বর্গমিটারের আরও একটি জায়গা, যার রিজার্ভ প্রাইস ১৫,৪৪০ টাকা ছিল, তা ২.০১ কোটিতে বিক্রি হয়েছে।

দাউদ ইব্রাহিমের পরিবারের সম্পত্তি যে এই প্রথম নিলামে উঠল, তা নয়। এর আগে ২০১৭ ও ২০২০ সালে দাউদের পরিবারের ১৭টি সম্পত্তিও নিলামে ওঠে। সেবারও সাফেমা অ্যাক্টের আওতায় ওই সম্পত্তি নিলাম হয়েছিল।

১৯৮৩ সালে মহারাষ্ট্রের রত্নগিরির মুমবেক গ্রাম থেকে আসে মুম্বাইয়ে আসে দাউদের পরিবার। মুম্বাইয়ে ১৯৯৩ সালের ১২ মার্চের সিরিজ বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ধরা হয় দাউদকে। ওই হামলায় ২৫৭ জন নিহত হন, আহত হন সাত শতাধিক মানুষ। এরপরই দেশ ছেড়ে পালান দাউদ। 

উল্লেখ্য, গত বছরে ডিসেম্বরে খবর চাউর হয়েছিল যে, গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম। এ নিয়ে তখন তুমুল আলোচনার সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ওই খবর গুজব ছিল।

Related Topics

টপ নিউজ

দাউদ ইব্রাহিম / নিলাম / নিলামে সম্পত্তি বিক্রি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক
  • আগের চেয়ে দ্রুতগতিতে গলছে হিমালয়ের হিমবাহ—হুমকিতে ভারতের অর্থনীতি ও পানি
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net