Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে উদ্ভট তথ্য দিচ্ছে সরকারের মন্ত্রীরা: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2023, 09:40 pm
Last modified: 06 December, 2023, 09:42 pm

Related News

  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসরদের নাশকতার চেষ্টা: রুহুল কবির রিজভী
  • বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে হাসিনা সরকার: রুহুল কবির রিজভী

১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে উদ্ভট তথ্য দিচ্ছে সরকারের মন্ত্রীরা: রিজভী

রিজভী বলেন, “প্রায়ই এ ধরনের উদ্ভট তথ্য দেন সরকারের মন্ত্রীরা। জঙ্গি ও নাশকতার নাটক আওয়ামী লীগই বানায়।”  এমন তথ্যের উৎস কোথায়, তাও জানতে চেয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
টিবিএস রিপোর্ট
06 December, 2023, 09:40 pm
Last modified: 06 December, 2023, 09:42 pm
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১০ ডিসেম্বর- মানবাধিকার দিবসে বিএনপি নাশকতা ও দেশব্যাপী অরাজকতা তৈরি করতে পারে বলে সরকারের মন্ত্রীরা যেসব বক্তব্য দিচ্ছেন তা উদ্ভট। 

রিজভী বলেন, "প্রায়ই এ ধরনের উদ্ভট তথ্য দেন সরকারের মন্ত্রীরা। জঙ্গি ও নাশকতার নাটক আওয়ামী লীগই বানায়।"  এমন তথ্যের উৎস কোথায়, তাও জানতে চেয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

আজ বুধবার (৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানবাধিকারের দিবসে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দাবি করে বলেন, "আজকে আন্দোলনে ব্যর্থ হয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতা দিয়ে তারা (বিএনপি) আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। মানবাধিকার দিবসে সারাদেশ একটি বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে।

এই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে বিএনপির ভাষ্য তুলে ধরেন রিজভী। এসময় তিনি অভিযোগ করেন, লোক লাগিয়ে, অর্থ দিয়ে, প্রতারণা করে বা প্রলোভন দেখিয়ে দু–একজন ছাড়া নাম শোনা যায়নি, এমন বিএনপি নেতাদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে।

'কারা সংসদ সদস্য হবে, সবই প্রস্তুত' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যাঁরা নির্বাচন করছেন, সবাই তো প্রধানমন্ত্রীর লোক। যারা এই পাতানো নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, নৈতিকতা থাকে, তাহলে প্রহসনের নির্বাচন করে দেশবাসীর কাছে নিজেকে ছোট করবেন না।

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / সংবাদ সম্মেলন / ১০ ডিসেম্বর / মানবাধিকার দিবস / বিএনপির কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসরদের নাশকতার চেষ্টা: রুহুল কবির রিজভী
  • বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে হাসিনা সরকার: রুহুল কবির রিজভী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net