Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
হতদরিদ্রদের চাল আত্মসাৎ মামলায় বহিষ্কৃত চেয়ারম্যান গ্রেফতার

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
16 June, 2020, 03:10 pm
Last modified: 16 June, 2020, 03:27 pm

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

হতদরিদ্রদের চাল আত্মসাৎ মামলায় বহিষ্কৃত চেয়ারম্যান গ্রেফতার

গত ১৫ এপ্রিল র‍্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে নূরে আলমের বাড়ি থেকে হতদরিদ্র জেলেদের ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। ওই সময় র‍্যাবের অভিযান টের পেয়ে বাড়ি থেকে আগেই পালিয়ে যান চেয়ারম্যান নূরে আলম। ওই দিনই র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। সেই থেকে আত্মগোপনে ছিলেন নূরে আলম। 
বরিশাল প্রতিনিধি
16 June, 2020, 03:10 pm
Last modified: 16 June, 2020, 03:27 pm

হতদরিদ্র জেলেদের ১৮৪ বস্তা চাল আত্মসাৎ মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও কেদারপুর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান নূরে আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট সংলগ্ন বাড়ির পাশ থেকে নূরে আলমকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৫ এপ্রিল র‍্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে নূরে আলমের বাড়ি থেকে হতদরিদ্র জেলেদের ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। ওই সময় র‍্যাবের অভিযান টের পেয়ে বাড়ি থেকে আগেই পালিয়ে যান চেয়ারম্যান নূরে আলম। ওই দিনই র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। সেই থেকে আত্মগোপনে ছিলেন নূরে আলম। 

নূরে আলম কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‍্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুকুর চাকমা জানান, হতদরিদ্র জেলেদের চাল ওজনে কম দেওয়া হচ্ছে- এমন অভিযোগ পেয়ে গত ১৫ এপ্রিল কেদারপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালানো হয়েছিল। জনপ্রতি ৪০ কেজি চাল বিতরণের কথা থাকলেও তখন প্রতিজনকে ১০ কেজি করে কম চাল দিতে দেখা যায়। এ অভিযোগে আটক করা হয় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন ও ৮ নম্বর ওয়াড সদস্য মো. রোকনউজ্জামানকে।

পরে র‍্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানান, চেয়ারম্যান নূরে আলম জেলেদের মাঝে বিতরণের জন্য তাদের ৩৫ কেজি করে চাল দিয়েছে। বাকি পাঁচ কেজি করে চাল তারা রেখে দিয়েছেন। এ কারণে ৪০ কেজি করে না দিয়ে তারা জনপ্রতি ৩০ কেজি করে চাল দিয়েছেন। চেয়ারম্যান নূরে আলমের বাড়িতে বেশ কয়েক বস্তা চাল রাখা আছে বলে জাকির ও রোকনউজ্জামান র‍্যাবকে জানান।

এএসপি মুকুর চাকমা জানান, জাকির ও রোকনউজ্জামানের দেয়া তথ্যের সূত্র ধরে সেই দিনই চেয়ারম্যান নূরে আলমের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের ১৮৪ বস্তা চাল। প্রতি বস্তা ৩০ কেজি হিসেবে পাঁচ হাজার ৫২০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নূরে আলমকে চেয়াম্যান পদ থেকে বহিষ্কার করে।

বাবুগঞ্জ থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, চাল আত্মসাৎ মামলার আসামী নূরে আলম ২ মাস আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মঙ্গলবার সকালে কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট সংলগ্ন তার বাড়িতে আসবেন। পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

Related Topics

টপ নিউজ

চাল আত্মসাৎ / চেয়ারম্যান / ত্রাণের চাল চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net