Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
কাঁচামাল সংকটে যশোরের সরকারি খাওয়ার স্যালাইন কারখানায় উৎপাদন বন্ধ

বাংলাদেশ

মনোয়ার আহমদ, যশোর
02 December, 2023, 01:35 pm
Last modified: 02 December, 2023, 05:10 pm

Related News

  • দাম এক জায়গায় আটকে থাকায় স্যালাইন উৎপাদন কমাচ্ছে উৎপাদনকারীরা, দেখা দিয়েছে সংকট
  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • এ মাসেই পুরোদমে আইভি ফ্লুইড উৎপাদন শুরু করছে রাষ্ট্রায়ত্ত এসেনসিয়াল ড্রাগস, কমবে খরচ
  • এসএমসি'র ৫০ বছর পূর্তি: বছরে বাজারজাত করে দেড়শ কোটি প্যাকেট স্যালাইন

কাঁচামাল সংকটে যশোরের সরকারি খাওয়ার স্যালাইন কারখানায় উৎপাদন বন্ধ

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে খাওয়ার স্যালাইন (ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস) সরবরাহ করছে স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সারাদেশে প্রতিষ্ঠানটির খাওয়ার স্যালাইন উৎপাদনের পাঁচটি আঞ্চলিক ইউনিট রয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার পুরোপরি বন্ধ গেছে যশোর ইউনিটের উৎপাদন। এর প্রভাবে খুলনা বিভাগসহ ফরিদপুর ও রাজবাড়ি জেলায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে খাওয়ার স্যালাইনের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মনোয়ার আহমদ, যশোর
02 December, 2023, 01:35 pm
Last modified: 02 December, 2023, 05:10 pm
যশোরের খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান। ছবি: টিবিএস

তীব্র কাঁচামাল সংকটে গত ৩০ নভেম্বর থেকে বন্ধ রয়েছে যশোরের খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম। 

কাঁচামালের সরবরাহ না থাকায় বৃহস্পতিবার থেকে যশোরের সরকারি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বিষয়টি নিশ্চিত করে যশোর খাবার স্যালাইন উৎপাদন কারখানার ব্যবস্থাপক ডা. শাহনেওয়াজ বলেন, "আমাদের কাছে এখন প্রায় ৫ লাখ ব্যাগ স্যালাইন মজুদ রয়েছে, যা দিয়ে আগামী একমাস চালানো যাবে। যদি এরমধ্যে কাঁচামাল সরবরাহ না পাই, তাহলে সংকট দেখা দিতে পারে।" 

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে খাওয়ার স্যালাইন (ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস) সরবরাহ করছে স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সারাদেশে প্রতিষ্ঠানটির খাওয়ার স্যালাইন উৎপাদনের পাঁচটি আঞ্চলিক ইউনিট রয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার থেকে পুরোপরি বন্ধ রয়েছে যশোর ইউনিটের উৎপাদন। এর প্রভাবে খুলনা বিভাগসহ ফরিদপুর ও রাজবাড়ি জেলায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে খাওয়ার স্যালাইনের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) আওতায় যশোর খাবার স্যালাইন ও বিতরণ প্রতিষ্ঠান ওআরএস উৎপাদন করে আসছে। বছরে মোট ২৫-২৮ লাখ প্যাকেট ওআরএস উৎপাদনের সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানের। সরকারি এ স্যালাইন বিনামূল্যে পায় সাধারণ মানুষ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, জনস্বাস্থ্যের জন্য সাশ্রয়ী মূল্যে একটি অতিপ্রয়োজনীয় ওষুধ তৈরির লক্ষ্যে ওআরএস উৎপাদন প্রক্রিয়া রয়েছে। ওআরএসের চারটি উপাদান (গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড, পটাসিয়াম ক্লোরাইড ও ট্রাইসোডিয়াম)। তীব্র ডায়রিয়াজনিত রোগের কারণে শরীরে পানিস্বল্পতা পূরণ করতে খাওয়ার স্যালাইন মুখ্য ভূমিকা পালন করে। উন্নয়নশীল দেশগুলোয় শিশুমৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম তীব্র ডায়রিয়াজনিত রোগ। বেশির ভাগ ক্ষেত্রেই ডিহাইড্রেশনের কারণে এসব মৃত্যু হয়। মূলত এ চার উপাদানের অভাবে দেশে সরকারিভাবে খাওয়ার স্যালাইন উৎপাদন ব্যাহত হচ্ছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, "খুলনা বিভাগের সব জেলা এবং ফরিদপুর ও রাজবাড়ি জেলায় যশোর ইউনিট থেকে স্যালাইন সরবরাহ করা হয়। কাঁচামাল সংকটের কথা এরই মধ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে জানানো হয়েছে।" 

যশোর ইউনিটের দৈনিক ১৫ হাজার প্যাকেট স্যালাইন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। গত বছর প্রায় ২৮ লাখ প্যাকেট সরবরাহ করে এই ইউনিট।

এদিকে, যশোর ইউনিটের ব্যবস্থাপক ডা. শাহনেওয়াজ আরও বলেন, "জানতে পেরেছি সরকার শিগগিরই বিদেশ থেকে কাঁচামাল আনছে। আশা করছি, স্বাস্থ্য সেবায় এর প্রভাব পড়বেনা।"

যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদ জানান, "আমাদের হাসপাতালে এখনও খাবার স্যালাইনের মজুদ রয়েছে, যা দিয়ে আগামী ২০ দিন চলতে পারবো। তবে এরমধ্যে কারখানা উৎপাদনের যেতে না পারলে সংকট দেখা দিতে পারে।"

এদিকে, মজুদ থাকলেও উৎপাদন বন্ধ থাকাকালীন চাহিদা বেশি হয়ে গেলে ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন। 

তিনি বলেন, "জনস্বাস্থ্য রক্ষার জন্য পর্যাপ্ত সরবরাহ থাকা গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদন বন্ধ হলেও তারা যদি সরবরাহ ঠিক রাখতে পারে, তাহলে তো ভালো।" 

"তবে মজুদ থাকার পরও যদি চাহিদা বেড়ে যায়, তবে বড় ধরনের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে," যোগ করেন তিনি।

এ বিষয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, "ইউনিটগুলো থেকে কাঁচামাল সংকটের কথা আমাদের জানিয়েছে। কাঁচামাল ক্রয়ের জন্য গত জুলাই-আগস্টের দিকে ই-জিপি করা হয়েছে। এ কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। যারা দরপত্র প্রস্তাব জমা দিয়ে ক্রয়াদেশ পান, তাদের কেউ কেউ কাঁচামাল আমদানি করে আবার কেউ কেউ স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ করে। কাঁচামালের সংকট হঠাৎ করে নয়। গত অর্থবছরে ক্রয় প্রক্রিয়া শেষ করা যায়নি। আমরা ইউনিটগুলোয় খোঁজ নিয়েছি, সেখানে স্যালাইনের পর্যাপ্ত মজুদ রয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

খাওয়ার স্যালাইন / স্যালাইন / স্যালাইন সংকট / কাঁচামাল সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • দাম এক জায়গায় আটকে থাকায় স্যালাইন উৎপাদন কমাচ্ছে উৎপাদনকারীরা, দেখা দিয়েছে সংকট
  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • এ মাসেই পুরোদমে আইভি ফ্লুইড উৎপাদন শুরু করছে রাষ্ট্রায়ত্ত এসেনসিয়াল ড্রাগস, কমবে খরচ
  • এসএমসি'র ৫০ বছর পূর্তি: বছরে বাজারজাত করে দেড়শ কোটি প্যাকেট স্যালাইন

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net