Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে তফসিল ঘোষণা করেছে আ.লীগ: ১২-দলীয় জোট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2023, 03:30 pm
Last modified: 26 November, 2023, 03:35 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে তফসিল ঘোষণা করেছে আ.লীগ: ১২-দলীয় জোট

রোববার (২৬ নভেম্বর) দুপুরে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে তারা বলেন, মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে। 
টিবিএস রিপোর্ট
26 November, 2023, 03:30 pm
Last modified: 26 November, 2023, 03:35 pm
৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ১২-দলীয় জোট। ছবি: টিবিএস

সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন ১২-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। 

রোববার (২৬ নভেম্বর) দুপুরে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে তারা বলেন, মনোনয়ন বাণিজ্য শেষ হলেই নির্বাচন পেছাবে আওয়ামী লীগ। 

এর আগে, প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয় নগর এসে শেষ হয়। 

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, "দেশের চারদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে, আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভূয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে।" 

জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, "দেশের জনগণকে জিম্মি করে সরকার নায়ক-নায়িকা,গায়ক-গায়িকাদের দিয়ে নির্বাচনের নগ্ন খেলায় মেতেছে। এই সরকার শোষণবাজ বিদেশিদের হাতে আমাদের সার্বভৌমত্ব তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে।" 

সম্প্রতি রাশিয়া ও ভারতের কূটনৈতিক বক্তব্য গুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপদজনক বলেও মন্তব্য করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

১২ দলীয় জোট / নির্বাচন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net