Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2023, 06:25 pm
Last modified: 08 November, 2023, 06:30 pm

Related News

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ

এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় না।
টিবিএস রিপোর্ট
08 November, 2023, 06:25 pm
Last modified: 08 November, 2023, 06:30 pm
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বলেছেন, তা নাহলে বিএনপি ভোটে অংশ নেবে না। এতে করে, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে।

আজ বুধবার (৮ নভেম্বর) ঢাকার বনানী এলাকায় এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন। বিএনপি ছেড়ে নতুন দল গঠন করেছে মেজর হাফিজ, এমন আলোচনার মুখে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় না।

সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, 'আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করব, আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে নির্বাচনে সহায়তা করে থাকে। জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারে। জাতিসংঘের তদারকে নির্বাচন চাই, তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।'

এর আগে গত সোমবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক বক্তব্যে বলেন, বিএনপির নেতা মেজর হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে। চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের একজন মন্ত্রী এমন বক্তব্য দেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনার সৃষ্টি হয়।

তবে আজ সংবাদ সম্মেলনে মেজর হাফিজ জানান, তথ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, 'আমি বিএনপিতে আছি। এই দলের রাজনীতি থেকেই বিদায় নিতে চাই।' এসময় নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন বলেও জানান।

একই সঙ্গে মেজর হাফিজ উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনি এই দল থেকেই নির্বাচনে অংশ নেবেন।

Related Topics

টপ নিউজ

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ / বিএনপি / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net