Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
অবরোধে হাসপাতালগুলোতে রোগী আসতে পারছে না 

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
06 November, 2023, 09:45 am
Last modified: 06 November, 2023, 09:52 am

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

অবরোধে হাসপাতালগুলোতে রোগী আসতে পারছে না 

যাতায়াতের সমস্যার কারণে একেবারে জরুরি পরিস্থিতি ছাড়া হাসপাতালে যাচ্ছেনা রোগীরা।
তাওছিয়া তাজমিম
06 November, 2023, 09:45 am
Last modified: 06 November, 2023, 09:52 am
ছবি-টিবিএস

রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আউটডোরে সাধারণত সকাল থেকে রোগী ও তাদের স্বজনদের উপচেপড়া ভিড় থাকে। তবে রবিবার বিএনপির অবরোধের প্রথম দিনে হাসপাতালগুলোতে রোগীর চাপ তুলনামূলক কম ছিলো। প্রাইভেট হাসপাতালগুলোতেও 'ইমার্জেন্সি' ছাড়া রোগী কম গেছে। অবরোধের কারণে হাসপাতালে আসতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঢাকার বাইরের রোগীদের।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), সুপার স্পেশালাইজড হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, অবরোধে যাতায়াতের সমস্যার কারণে একেবারে জরুরি পরিস্থিতি ছাড়া হাসপাতালে যাচ্ছেনা রোগীরা। এছাড়া ঢাকার রোগীরা রিকশা বা সিএনজিতে হাসপাতালে গেলেও ঢাকার বাইরের রোগীর চাপ একেবারে কম।

বিএসএমএমইউ এর আউটডোর-২ এর চারটি ফ্লোরে প্রতিদিন রোগীর উপচেপড়া ভিড় থাকে। রবিবার দুপু্রে গিয়ে দেখা যায়, প্রতিটি ফ্লোরে রোগীর ভিড় অনেক কম। তিন তলায় রোগীদের অপেক্ষারত চেয়ারে বসে থাকতে দেখা যায় তমাল নামের এক আনসার সদস্যকে। তিনি বলেন, "অন্যান্য দিন এই সময় রোগীর লাইন ঠিক করতে হিমশিম খেতে হয়। কিন্তু হরতাল অবরোধের কারণে এখন রোগীর চাপ অনেক কম।" 

নারায়ণগঞ্জ থেকে ৬০ বছর বয়সী মা আকতারা বেগমকে নিয়ে সকাল ১১টায় বিএসএমএমইউতে আসেন রুবেল মিয়া। কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন আকতারা বেগম। গতকাল অনেক বেশি অসুস্থ বোধ করায় সকাল ৭টায় মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। বাসে, সিএনজিতে ও পায়ে হেঁটে কয়েক দফা যানবাহন পরিবর্তন করে হাসপাতালে আসতে হয়েছে তাকে। খরচ হয়েছে ৪০০ টাকা। এর আগে গত মাসে ডাক্তার দেখাতে আসতে বাসে তাদের খরচ হয়েছিলো ৭০ টাকা।

রুবেল মিয়া বলেন, "রাস্তায় পুরোটা সময় ভয়ে ভয়ে এসেছি। মা এতোটাই অসুস্থ হয়ে পড়েছে যে হাসপাতালে না এসে উপায় ছিলোনা।"

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আউটডোরে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নেয়। অবরোধের কারণে রোববার বেলা ১টা পর্যন্ত ৬০০ রোগী টিকিট কাটে বলে জানান টিকিট কাউন্টারে কর্মরত ব্যাংক কর্মী মিতা রানি। 

সুপার স্পেশালাইজড হাসপাতালে রবিবার অন্যান্য দিনের তুলনায় এক-তৃতীয়াংশ রোগী কম এসেছে। এই হাসপাতালে সকালে ও বিকেলে দুই শিফটে আউটডোরে রোগী দেখা হয়। বিকেল ৩টার শিফটে ডাক্তার দেখানোর সিরিয়াল দিতে রোগীরা ১২টার সময় থেকে লাইনে দাঁড়িয়ে থাকে। রবিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে গিয়ে কোন লাইন দেখা যায়নি। রোগীদের জন্য অপেক্ষারত চেয়ারে ১২-১৫ জনকে বসে থাকতে দেখা গেছে।

এখানকার রিসেপশনিস্ট মোঃ রায়হান টিবিএসকে বলেন, "সাধারণত আমাদের এখানে দুই শিফটে ২৫০-৩০০ রোগী চিকিৎসা নেয়। তবে হরতাল, অবরোধের কারণে গত শনিবার থেকে একেবারে রোগী কম। আজ (দেড়টা পর্যন্ত) সকালে ৬০ জন রোগী ডাক্তার দেখিয়েছে। বিকেলে ১০-১২ জনের বেশি রোগী হবে না মনে হচ্ছে। ঢাকার বাইরের রোগীরা আসতে পারছেনা।"

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আউটটোরে সাধারণত প্রতিদিন ৩০০ রোগী চিকিৎসা নেয়। রবিবার সেখানে ১৫০ রোগী চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির রেসিডেন্ট সার্জন ডা. মোঃ তারিকুল ইসলাম।

তিনি বলেন, "অবরোধের কারণে দূরের রোগীরা কম আসছে, আউটডোরে রোগীর চাপ কম। তবে ইমার্জেন্সিতে রোগীর চাপ আগের মতই স্বাভাবিক আছে।"

অবরোধের কারণে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। রবিবার পর্যন্ত বাসে অগ্নিদগ্ধ তিনজন হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, "অবরোধে রোগীর উপরে কিছুটা হলেও প্রভাব পড়েছে। ঢাকার বাইরে থেকে রোগী কম আসছে। তবে যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন তারা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে উপস্থিত হচ্ছে। সার্বিকভাবে হাসপাতালে রোগীর চাপ কিছুটা কম।"

অবরোধের কারণে প্রাইভেট হাসপাতালে ও চেম্বারে রোগীর চাপ কমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ল্যাবএইড হাসপাতালের এক কর্মকর্তা বলেন, "আউটডোরে রোগীর চাপ একেবারে কম। ইমার্জেন্সি রোগী যাদের অ্যাম্বুলেন্সে আনা যায় তারা আসছে। শুক্র ও শনিবার রোগীর চাপ বেশি ছিলো, কিন্তু আজ (গতকাল) অবরোধের কারণে রোগী কম। প্রাইভেট চেম্বার চালু থাকলেও সেখানেও রোগীর চাপ কম।" 
 

Related Topics

টপ নিউজ

অবরোধ / অবরোধে ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net