Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
রোববার থেকে ২ দিনের অবরোধ ঘোষণা বিএনপি-জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 05:25 pm
Last modified: 02 November, 2023, 08:01 pm

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

রোববার থেকে ২ দিনের অবরোধ ঘোষণা বিএনপি-জামায়াতের

আজ (২ নভেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে এ সপ্তাহে মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেয় বিএনপি।
টিবিএস রিপোর্ট
02 November, 2023, 05:25 pm
Last modified: 02 November, 2023, 08:01 pm

চলমান অবরোধ আজ শেষ হওয়ার পর আগামী রোববার ও সোমবার দুইদিন অবরোধের ডাক দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কার্যকর থাকবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত — আজ (২ অক্টোবর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

গত তিনদিন অবরোধপালন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শুক্রবার জুমার পর দোয়া-মাহফিল কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

'বাংলাদেশে গ্রেপ্তারের একটি ভয়ানক প্রবণতা শুরু হয়েছে। পুলিশ যখন যাকে গ্রেপ্তার করতে চায়, তাকে খুঁজে বের করতে অক্ষম, তখন তারা তাদের পরিবারের কাউকে — যেমন ভাই, বাবা, ছেলে বা অন্য কোনো নিকটাত্মীয়কে — আটক করার পথ অবলম্বন করেছে,' বলেন রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, 'এটা স্পষ্ট হয়ে যায় যে তিনি [হাসিনা] দেশের সম্পদের ওপর নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেন এবং তিনি জনগণ ও মানবতার কল্যাণের কথা বিবেচনা না করে তার শাসনকে টিকিয়ে রাখার দিকে বেশি মনোযোগী।'

সংলাপের জন্য নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে রিজভী বলেন, 'আমাদের নেতাদের কারাবন্দি করে গৃহহীন করে দিলে সংলাপের উদ্দেশ্য কী? আমাদের দলীয় কার্যালয় গত পাঁচদিন ধরে ফাঁকা রয়েছে, কোনো কর্মী সেখানে প্রবেশ করতে পারছেন না। দলের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।'

তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পর বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়।

রিজভী বলেন, 'আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে এজেন্ডা অনুসরণ করবে তা আমরা ভালোভাবে জানি। তারা সরকারের দেওয়া তালিকার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে। এটাই যে তাদের বেছে নেওয়া কর্মপন্থা তা স্পষ্ট।'

মঙ্গলবার (৩১ অক্টোবর) শুরু হওয়া বিএনপির তিনদিনের অবরোধে সশস্ত্র বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

রোববার, সোমবার অবরোধ ঘোষণা জামায়াতের

তত্ত্বাবধায়ক সরকার গঠন ও দলীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার থেকে দুই দিনের অবরোধ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গত তিনদিনে রাজনৈতিক আন্দোলনে যারা মারা গেছেন, তাদের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলও করবে দলটি।

বিএনপির সঙ্গে একযোগে জামায়াতও তিন দিনের অবরোধ ঘোষণা করেছিল, যা আজ শেষ হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / অবরোধ / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net