Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
23 October, 2023, 11:05 pm
Last modified: 23 October, 2023, 11:09 pm

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে

ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
তাওছিয়া তাজমিম
23 October, 2023, 11:05 pm
Last modified: 23 October, 2023, 11:09 pm

কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে ৭৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে অনেকেই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। এদের মধ্যে দুইজন শিশু ও তিন জন নারী রয়েছেন। 

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পরবর্তী জরুরী চিকিৎসা সেবা প্রদানের প্রাথমিক তথ্য নিয়ে সোমবার রাত সাড়ে নয়টায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

প্রেস ব্রিফিংয়ে ডিজিএইচএস-এর ব্যবস্থাপক (হাসপাতাল ও ক্লিনিক) ড. আবু হোসেন মো. মনিরুল আহসান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও চিকিৎসা ব্যবস্থায় কোন ঘাটতি হবেনা। আহতদের চিকিৎসার জন্য ব্যথানাশক ওষুধ, স্যালাইনসহ সব ধরনের স্বাস্থ্য সরঞ্জাম পর্যাপ্ত আছে। এ ঘটনায় আহত ৮ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৮ জন নিটোর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান,দুর্ঘটনায় গুরুতর আহত ২২ জনকে ঢাকায় ও ১৫ জনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি আমরা। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন। 

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। যাদের অঙ্গ বিচ্ছিন্ন হয়েছে তারা স্পট ডেড ছিলেন।  এখনও পর্যন্ত ১১ জনের মরদেহ শনাক্ত করা গিয়েছে। পোস্টমর্ডেম ছাড়াই লাশ হস্তান্তর করা হচ্ছে। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ৮টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে আনা হয়েছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ জন ও পার্শ্ববর্তী উপজেলাসহ ৪০ জন চিকিৎসক ও নার্স- মিডওয়াইফসহ শতাধিক স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / ভৈরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net