Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
গার্মেন্টস বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ

বাংলাদেশ

05 October, 2023, 04:40 pm
Last modified: 05 October, 2023, 05:59 pm

Related News

  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেতন বকেয়া রেখে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ চায় কর্মীদেরকে বেতন না দিয়েই অন্যত্র গার্মেন্টস সরিয়ে নিতে।
05 October, 2023, 04:40 pm
Last modified: 05 October, 2023, 05:59 pm
ছবি: টিবিএস

দুই মাসের বকেয়া বেতন ও পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে করে মিরপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শেওড়াপাড়ায় বন্ধ হওয়া জে কে ফ্যাশন নামের পোশাক কারখানা এলাকায় অবরোধ শুরু করেন তারা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেতন বকেয়া রেখে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ চায় কর্মীদেরকে বেতন না দিয়েই অন্যত্র গার্মেন্টস সরিয়ে নিতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে মিরপুর মডেল থানার পুলিশ। তবুও সড়ক থেকে উঠতে চাইছে না শ্রমিকরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে।  

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুরের শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে বকেয়া দুই মাসের বেতন চান। দাবি না মানায় তারা আজও সকাল থেকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গতকাল অনেক বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়। আজও তারা একই দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করে যাচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পোশাক কারখানা বন্ধ / শ্রমিকদের বিক্ষোভ / সড়ক অবরোধ / মিরপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net