Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যেসব সুফল মিলবে

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যেসব সুফল মিলবে

বাংলাদেশ

আবুল কাশেম
02 October, 2023, 06:10 pm
Last modified: 02 October, 2023, 06:12 pm

Related News

  • ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • ঢাকা বিমানবন্দরে চার বিস্ফোরক শনাক্তকরণ স্ক্যানারের ৩টিই অচল; কার্গো জটের আশঙ্কা
  • ঢাকা বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন, একসঙ্গে সেবা পাবেন ৩৭,০০০ যাত্রী

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যেসব সুফল মিলবে

আবুল কাশেম
02 October, 2023, 06:10 pm
Last modified: 02 October, 2023, 06:12 pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানির পণ্য খোলা জায়গায় ফেলে রাখার দিন শেষ হতে যাচ্ছে। একইসঙ্গে বিমানবন্দরে হিমাগারের অভাবে তাজা সবজি, ফল কিংবা জ্যান্ত মাছ রপ্তানি ব্যাহত হওয়ার দিনও শেষ হবে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার মধ্য দিয়ে। এতে রপ্তানিতে লিড টাইমও কমবে।

এছাড়া নতুন এই টার্মিনাল চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং সক্ষমতা প্রায় তিনগুণ বাড়ার পাশাপাশি তিন ক্যাটাগরির হিমাগার সুবিধাসহ নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স যুক্ত হচ্ছে, যা কৃষিপণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রপ্তানিকারকরা।

আগামী ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটি পুরোপুরি চালু হবে ২০২৪ সালের ডিসেম্বরে। এই টার্মিনাল চালু হলে কার্গো পরিবহন সুবিধা বাড়ার পাশাপাশি বছরে প্রায় ১.২০ কোটি যাত্রী সুবিধা নিতে পারবে।

ছবি: টিবিএস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর ফ্লাইট সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে, উড়োজাহাজে কার্গো স্পেসও বাড়বে।

বর্তমানে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বছরে ৮৪ হাজার ৩৭৯ টন। নতুন টার্মিনাল চালুর পর এই সক্ষমতা বেড়ে বছরে দাঁড়াবে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ টন।

একইভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান্দরের বর্তমানে রপ্তানি কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা বছরে ২ লাখ ৫৬০ টন, তৃতীয় টার্মিনাল চালুর পর এটি বেড়ে দাঁড়াবে ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ টন।

ছবি: টিবিএস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রপ্তানি কার্গো টার্মিনাল ভবনসংলগ্ন এলাকায় বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর (বিএডিসি) ৪২০ বর্গমিটারের একটি হিমাগার আছে। বর্তমানে বিএডিসির জমিতে রপ্তানি কার্গো টার্মিনাল ভবনসংলগ্ন টাউনসাইড এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পৃথক একটি ওয়্যারহাউস নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে।

নতুন টার্মিনালে বার্ষিক প্রায় ৫ লাখ ৫০ হাজার টন ধারণক্ষমতার নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে। এই কার্গো কমপ্লেক্সে মোট ৩৯৬.১৫ বর্গমিটারের তিন ক্যাটাগরির হিমাগার সুবিধা থাকবে। কমপ্লেক্সটির বাৎসরিক ধারণক্ষমতা হবে প্রায় ৪ হাজার টন।

গত ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত 'রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি'র সভায় কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিক হিমাগার নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছবি: টিবিএস

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তৃতীয় টার্মিনাল চালু হলে তা দেশের আমদানি-রপ্তানি বাড়াতে, বিশেষ করে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কী ভূমিকা রাখবে, সে বিষয়ে জানতে চেয়ে গত জুলাই মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. মঞ্জুরুল ইসলাম টিবিএসকে বলেন, 'তৃতীয় টার্মিনাল হলে রপ্তানির কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ও হিমাগারের ধারণক্ষমতা যে পরিমাণ বাড়বে, তা আমাদের রপ্তানি বাড়াতে অনেক সহায়ক হবে।'

তিনি বলেন, বর্তমানে তাদের দৈনিক হিমাগারের চাহিদা আছে ৫০০-৮০০ টন। 'আন্তর্জাতিক বাজারে ফ্রেশ কৃষি পণ্য, ফ্রেশ ভেজিটেবল ও ফ্রুটসের চাহিদা অনেক বাড়ছে। তাই আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের হিমাগারের চাহিদা বেড়ে ৩-৪ হাজার টনে উন্নীত হবে।'

ছবি: টিবিএস

প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল টিবিএসকে বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে আমদানি-রপ্তানির কার্গো হ্যান্ডলিং সক্ষমতা আড়াই থেকে তিনগুণ পর্যন্ত বাড়বে। এটি দেশের ফ্রেশ কৃষিপণ্য রপ্তানিতে সহায়ক হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আকাশপথে পরিবহন করা কার্গোর প্রায় ৬০ শতাংশ যাত্রীবাহী উড়োজাহাজে পরিবাহিত হয়। বাকি ৪০ শতাংশ পণ্য এক্সক্লুসিভ কার্গো ফ্লাইটে পরিবহন করা হয়। 

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর ফ্লাইট সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। এর ফলে উড়োজাহাজের কার্গো স্পেসও বাড়বে।

Related Topics

টপ নিউজ

তৃতীয় টার্মিনাল / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / ঢাকা বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • ঢাকা বিমানবন্দরে চার বিস্ফোরক শনাক্তকরণ স্ক্যানারের ৩টিই অচল; কার্গো জটের আশঙ্কা
  • ঢাকা বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন, একসঙ্গে সেবা পাবেন ৩৭,০০০ যাত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab