Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
পক্ষপাতিত্ব নয়; বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ভিসানীতি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2023, 01:45 pm
Last modified: 26 September, 2023, 01:55 pm

Related News

  • শিক্ষার্থী ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের, সোশ্যাল মিডিয়া যাচাই বাড়ানোর চিন্তা ট্রাম্প প্রশাসনের
  • সরকার স্যাংশন-ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের
  • ভিসানীতির পরিবর্তন হয়নি, ড. ইউনুসের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আশা করে যুক্তরাষ্ট্র
  • বিএনপি নেতাদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত: ড. মোমেন
  • উগান্ডা, জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

পক্ষপাতিত্ব নয়; বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ভিসানীতি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের নাম ঘোষণা না করলেও বিবৃতিতে জানিয়েছে, এই তালিকায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
টিবিএস রিপোর্ট
26 September, 2023, 01:45 pm
Last modified: 26 September, 2023, 01:55 pm

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব নয়, বরং দেশটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত এবং এর সমর্থনের উদ্দেশ্যেই মার্কিন ভিসানীতির ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, "যেমনটি আমরা উল্লেখ করেছি, আমরা শুক্রবার যে নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছি– সেখানে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।"

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধের তালিকায় থাকা ব্যক্তিদের নাম ঘোষণা করেনি, কারণ এটি গোপনীয় তথ্য উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা নির্দিষ্ট সদস্য বা নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করিনি, যাদের ওপর এটি প্রযোজ্য হবে। তবে এটি স্পষ্ট করা হয়েছে যে, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলগুলোর সদস্যদের ওপর এটি কার্যকর হবে।"

বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৪ মে ভিসানীতি চালু করে। এর ৪ মাস পরে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশটি ঘোষণা দিয়েছে, এটি 'গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী' ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এসব ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক দল, এবং বিরোধী দলগুলোর সদস্যরা রয়েছেন।

এমন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিতে।

এছাড়া, নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করায় জড়িত বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও ভবিষ্যতে এই নীতির আওতায় এনে, মার্কিন ভিসার জন্য তাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হতে পারে।

"এরমধ্যে বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন," জানায় মার্কিন দপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপগুলো একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

Related Topics

টপ নিউজ

ভিসানীতি / মার্কিন ভিসানীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • শিক্ষার্থী ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের, সোশ্যাল মিডিয়া যাচাই বাড়ানোর চিন্তা ট্রাম্প প্রশাসনের
  • সরকার স্যাংশন-ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের
  • ভিসানীতির পরিবর্তন হয়নি, ড. ইউনুসের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আশা করে যুক্তরাষ্ট্র
  • বিএনপি নেতাদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত: ড. মোমেন
  • উগান্ডা, জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net