Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
অধিকারের আদিলুর ও এলানের ২ বছরের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2023, 05:25 pm
Last modified: 14 September, 2023, 05:27 pm

Related News

  • ইরানে বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত: মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা
  • ইরানে বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত, দাবি মানবাধিকার সংস্থাগুলোর
  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ

অধিকারের আদিলুর ও এলানের ২ বছরের কারাদণ্ড

টিবিএস রিপোর্ট
14 September, 2023, 05:25 pm
Last modified: 14 September, 2023, 05:27 pm
অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান (বাঁয়ে) ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান। ছবি: সংগৃহীত

২০১৩ সালের একটি মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং সংগঠনটির পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান আদিলুর রহমান খানের আইনজীবী নাসিরউদ্দিন এলানের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আহসানুজ্জামান।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদিলুর রহমান খান ও এএসএম নাসিরুদ্দিন এলানকে ২০১৪ সালের ৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি পদক্ষেপের বিষয়ে বিকৃত তথ্য ও বিকৃত ছবি প্রচার করার অভিযোগে আইসিটি মামলায় (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) আসামি করা হয়।

প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে অধিকার বাংলাদেশে একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর ২০১৩ সালের ১০ আগস্ট বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানকে আটক করা হয়।

পুলিশ তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর অধীনে মামলা দায়ের করা হয়। পরে ২০১৮ সেটিকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে প্রতিস্থাপিত করে। আলিনুর ৬২ দিন পুলিশ হেফাজতে ছিলেন; পরে আটক করা ইলান ২৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন।

বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আগপর্যন্ত দুজনই জামিনে ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

অধিকার / সাইবার নিরাপত্তা আইন / ডিজিটাল নিরাপত্তা আইন / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন / মানবাধিকার সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • ইরানে বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত: মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা
  • ইরানে বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত, দাবি মানবাধিকার সংস্থাগুলোর
  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net