Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
পাসপোর্ট, ভিসা, টিকেট ছাড়াই যেভাবে বিমানে চড়ে বসল শিশু জুনায়েদ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
13 September, 2023, 08:55 pm
Last modified: 13 September, 2023, 09:46 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

পাসপোর্ট, ভিসা, টিকেট ছাড়াই যেভাবে বিমানে চড়ে বসল শিশু জুনায়েদ

জুনায়েদের বিমানে চড়ার ঘটনায় ১০ জনকে বিমানবন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।  তারা বিমাবনন্দর ইমিগ্রেশন পুলিশ, অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) প্রতিষ্ঠানের কর্মকর্তা।
টিবিএস ডেস্ক
13 September, 2023, 08:55 pm
Last modified: 13 September, 2023, 09:46 pm
ছবি: সংগৃহীত

পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; কিছুই ছিল না জুনায়েদ মোল্লার। তারপরও কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে বসে ১২ বছর বয়সী এই শিশু। এ ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়, প্রশ্ন উঠেছে সেখানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

জুনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে। জুনায়েদ সম্প্রতি সময় নিউজের কাছে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে বিমানে ওঠার কাহিনী শুনিয়েছে। জুনায়েদ জানায়, সে ১,০০০ টাকা নিয়ে বাড়িতে কাউকে না জানিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা সায়দাবাদ বাস কাউন্টারে চলে আসে। সায়দাবাদ থেকে সে চলে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে আসার পর তার বিমানে চড়ার শখ হয়। 

বিমানবন্দরে ঢুকতে প্রথমবার সে বাধার মুখে পড়ে। জুনায়েদ জানায়, তাকে দোতালায় উঠতে দেওয়া হয়নি। তারপর সে অন্য কোন এক পাশ দিয়ে ছাদ বেয়ে ওঠে এবং বিমানবন্দরে ঢুকে পড়ে। 

বিমানবন্দরের চেকিং কাউন্টারে তাকে চেকও করা হয়। এখানে তাকে জিজ্ঞেস করা হয়, সাথে কেউ আছে কিনা। তখন জুনায়েদ জানায় তার সাথে পরিচিত অন্য একজন আছে (এখানে জুনায়েদ মিথ্যে বলে)। 

এরপর বিমানে বোর্ডিংয়ের জন্য অপেক্ষমানদের সারিতে দাঁড়িয়ে পড়ে জুনায়েদ। সেখান থেকে যাত্রীদের ভিড়ের মধ্যে বোর্ডিং গেইট পার হয়ে বিমানে উঠে পড়ে সে। । বিমানে ওঠার পর করিডরে ঘুরতে দেখে তাকে সিটে বসতে বলেন এক বিমানবালা। সে একটি আসনে বসে পড়ে। সেই আসনের যাত্রী এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি একা নাকি সাথে কেউ আছে? এরপর বিমানের পাইলটের সহকারীকে ডাকা হয়। জুনায়েদ আবারো মিথ্যে কথা বলে জানায়, সাথে আরেকজন আছে। এরপর তার সঙ্গীকে খোঁজা শুরু হয়। এক পর্যায়ে প্রকৃত ঘটনা বুঝতে পারার পর তাকে বিমান থেকে নামানো হয় জুনায়েদকে। এবং কয়েকজন অফিসার এসে তাকে বিমানবন্দরের ভেতরে নিয়ে আসে। পরবর্তীতে মুকসুদপার থানার মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে ফেরত পাঠানো হয়। 

জুনায়েদ জানায়, বিমানে ওঠার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বিমানে ওঠা পর্যন্ত তার কোনো ভয় করেনি। তবে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তরের পর সে ভয় পায়। 

জুনায়েদের চাচা  ইউসুফ মোল্লা বিভিন্ন গণমাধ্যমকে জানান, জুনায়েদ ছোটবেলা থেকেই দুরন্ত। হাফেজি মাদ্রায় ভর্তি করার পর সে কয়েকবার পালিয়ে আসে। এরপর তাকে স্কুলে ভর্তি করানো হয়। সে মাঝে মাঝে এমন বাড়ি থেকে চলে যায় আবার একাই ফিরে আসে।

জুনায়েদের ঢাকা যাওয়া ও বিমানে চড়া সম্পর্কে তাদের ধারণা ছিল না বলে জানান ইউসুফ মোল্লা। বিমাবন্দর থানা থেকে তাদের ফোন করা হলে ঢাকা গিয়ে জুনায়েদকে তারা নিয়ে আসেন। 

জুনায়েদের বিমানে চড়ার ঘটনায়  ১০ জনকে বিমানবন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।  তারা বিমাবনন্দর ইমিগ্রেশন পুলিশ, অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) প্রতিষ্ঠানের কর্মকর্তা।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Related Topics

টপ নিউজ

বিমানবন্দর / বিমান / পাসপোর্ট ছাড়া বিমানে / পাসপোর্ট ছাড়া বিমানে শিশু / শিশু বিমানে / বোর্ডিং পাস / বিমানের চেক-ইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net