Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
রানী মুখার্জির কণ্ঠ সিনেমায় 'অনুপযুক্ত' ভেবে ডাবিং করিয়েছিলেন আমির!

বিনোদন

ইন্ডিয়ান এক্সপ্রেস
13 August, 2023, 02:30 pm
Last modified: 13 August, 2023, 02:53 pm

Related News

  • 'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • আদালতের আদেশ ছাড়াই কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, নাকচ করলেন চিফ প্রসিকিউটর

রানী মুখার্জির কণ্ঠ সিনেমায় 'অনুপযুক্ত' ভেবে ডাবিং করিয়েছিলেন আমির!

'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমা দেখে রানিকে আমির বলেন, “আমার এখন মনে হচ্ছে, আমরা তোমার ডাবিং অন্য কাউকে দিয়ে করিয়ে বড় ভুল করেছিলাম। তোমার কণ্ঠ বেশ সুন্দর।” 
ইন্ডিয়ান এক্সপ্রেস
13 August, 2023, 02:30 pm
Last modified: 13 August, 2023, 02:53 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

ক্যারিয়ারের প্রথম দিকে 'গোলাম' সিনেমায় অভিনয় করতে যেয়ে নিজের কণ্ঠ নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের তারকা অভিনেত্রী রানি মুখার্জি। সিনেমাটির পরিচালক বিক্রম ভাট থেকে শুরু করে সহ-অভিনেতা আমির খানও তার কণ্ঠ অনেকটা 'কর্কশ' ভেবেছিলেন। 

সম্প্রতি মেলবোর্নে 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩'-এ মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে এই ঘটনার কথা জানান রানি। এমনকি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শেষমেশ অন্য একজন শিল্পী তার হয়ে ডাবিং দিয়েছিলেন।

রানি বলেন, "আমি যখন ক্যারিয়ারে ভালো জায়গায় ছিলাম, তখন 'গোলাম' সিনেমায় আমার ভয়েজ অন্য কাউকে ডাবিং করতে হয়েছিল। আমি নবাগত ছিলাম এবং সেটা আমার দ্বিতীয় সিনেমা ছিল।"

রানি আরও বলেন, "আমির খান, মুকেশ ভাট ও বিক্রম ভাট আমার কণ্ঠ নিয়ে অনিশ্চিত ছিলেন। তারা একত্রে আমার কণ্ঠ ডাবিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেননা তারা ভেবেছিলেন যে, মূলধারার অভিনেত্রীদের তীক্ষ্ণ কণ্ঠ থাকা উচিত। মেয়েদের যে আমার মতো শক্তিশালী কণ্ঠ হতে পারে, সেটা তারা মানতে পারছিলেন না।"

ঐ সময়টাতে রানির বয়স ছিল মাত্র ১৮ বছর। তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে, তার সাথে ঠিক কী হচ্ছে। ডাবিংয়ের জন্য আমির খানই মূলত রানিকে রাজি করান। 

রানিকে আমির খান বলেন, "সিনেমার জন্য যেটা ভালো হবে আমাদের সেটাই করা উচিত। শ্রদ্ধেয় শ্রীদেবীর মতো অভিনেত্রীর ক্ষেত্রেও বছরের পর বছর কণ্ঠ ডাবিং করা হয়েছে। তারা কিন্তু জনপ্রিয় হয়েছেন। আমরা সকলে মনে করি যে, 'আলিশা' চরিত্রের জন্য তোমার কণ্ঠ খাপ খাচ্ছে না।"   

এ সম্পর্কে রানি বলেন, "আমি নবাগত ছিলাম। আমি উত্তরে কিছুই বলতে পারিনি। আমি আসলে খুবই মন খারাপ করেছিলাম। কেননা আমি মনে করি, একজন ব্যক্তির কণ্ঠই হচ্ছে তার আসল পরিচয়। এমনকি এখনো আমি 'গোলাম' সিনেমার সাথে নিজেকে পুরোপুরি সংযুক্ত করতে পারি না। কেননা সেখানে আমার কণ্ঠ ব্যবহার করা হয়নি।"

পরিচালক বিক্রম ভাট রানিকে জানান যে, এডিটিং করার সময় রানির কণ্ঠ এডিটরদের কাছে অন্যরকম মনে হয়েছে। ঠিক সেইজন্য ডাবিং করার জন্য একটা চাপ ছিল। যেহেতু আমিরের বিপরীতে রানি নবাগত ছিল, তাই তারা ঝুঁকি না নিয়ে নিরাপদে থাকতে চেয়েছেন। 
  
রানি যেই সময় 'গোলাম' সিনেমায় অভিনয় করছিলেন; ঠিক একই সময় 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমার শুটিং চলছিল। 'গোলাম' সিনেমায় অন্য কেউ যে রানির হয়ে ডাবিং দিচ্ছেন, সেটাও পরিচালক করণ জোহর জানতেন। 

এক্ষেত্রে সাক্ষাৎকারে করণকে ধন্যবাদ জানিয়েছেন রানি। তিনি বলেন, "করণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি ডাবিং করতে অস্বস্তি বোধ করি কি-না। আমি উত্তরে বলেছিলাম, আমি একদমই অস্বস্তি বোধ করিনা। তখন করণ বললেন, 'আমার তোমার কণ্ঠ পছন্দ হয়েছে। আমার সিনেমায় তোমার চরিত্রের ডাবিং তুমি নিজেই দেবে।"

যদিও পরবর্তীতে আমিরও ডাবিংয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের ভুল বুঝতে পেরে রানির কাছে ক্ষমা চেয়েছিলেন। 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমা দেখে রানিকে আমির বলেন, "আমার এখন মনে হচ্ছে, আমরা তোমার ডাবিং অন্য কাউকে দিয়ে করিয়ে বড় ভুল করেছিলাম। তোমার কণ্ঠ বেশ সুন্দর।" 

ক্যারিয়ারে 'কাভি আলভিদা না কেহনা', 'তালাশ', 'মারদানি', 'কাভি খুশি কাভি গাম' এর মতো বহু কালজয়ী সিনেমায় অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রানি। গত মার্চে অসীমা ছিব্বার পরিচালিত সিনেমা 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন তিনি। সেখানে একজন লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি।

Related Topics

টপ নিউজ

রানি মুখার্জি / আমির খান / কণ্ঠস্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • 'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • আদালতের আদেশ ছাড়াই কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, নাকচ করলেন চিফ প্রসিকিউটর

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net