Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
রংপুরে জামায়াতের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2023, 08:00 pm
Last modified: 05 August, 2023, 08:05 pm

Related News

  • গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা, ২ পুলিশ আহত
  • সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • দুর্গাপূজায় ব্যাগ নিয়ে মণ্ডপে প্রবেশ নয়, গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
  • ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

রংপুরে জামায়াতের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৮

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উৎপল কুমার রায় জানান, ‘মেট্রোপলিটন এলাকায় জামায়াত বিশৃঙ্খলা ঘটাতে বিনা-অনুমতিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। আমরা শান্তিপূর্ণ উপায়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছি। ঘটনাস্থল থেকে আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতার অভিযান এখনো চলছে।’
টিবিএস রিপোর্ট
05 August, 2023, 08:00 pm
Last modified: 05 August, 2023, 08:05 pm
শনিবার রংপুর শহরে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি

তত্ত্বাবধায়ক সরকার ও আমিরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে দলটির ৫০ জন নেতাকর্মী আহত হয়, আর ৮ জনকে আটক করা হয়েছে বলে জামায়াতে ইসলামী ও পুলিশ সূত্রে জানা গেছে।

তত্ত্বাবধায়ক সরকার ও জামায়াতের আমীর শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এ মিছিল করে জামায়াত।

শনিবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় মিছিলে লাঠিচার্জের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের নেতৃত্বে বাজার এলাকায় একটি বিক্ষোভ বের করে মহানগর জামায়াত। হঠাৎ শ্লোগানে পথচারীরা বিস্মিত হন। এরইমধ্যে ওই মিছিলে যোগ দেয় ভাঙ্গা মসজিদ এলাকা থেকে আরো অনেক নেতাকর্মী। মিছিলটি সুপার মার্কেট মোড়ের ট্রাফিক বক্সের সামনে আটকে দেয় পুলিশ। এসময় নেতার্মীরা পিছু হটার চেষ্টা করলে শুরু হয় পুলিশের লাঠিপেটা। প্রায় ১০ মিনিট ধরে লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন নেতাকর্মীরা। ব্যবসায়ীরা উৎকণ্ঠিত হয়ে দ্রুত দোকানপাট বন্ধ করেন, তৈরি হয় আতঙ্ক। পরে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে পুলিশ।

ছবি: টিবিএস

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উৎপল কুমার রায় জানান, 'মেট্রোপলিটন এলাকায় জামায়াত বিশৃঙ্খলা ঘটাতে বিনা-অনুমতিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। আমরা শান্তিপূর্ণ উপায়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছি। ঘটনাস্থল থেকে আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতার অভিযান এখনো চলছে।'

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান ও সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী দাবি করেছেন, পুলিশ বিনা উস্কানীতে শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে প্রায় ৫০ জন নেতাকর্মীকে আহত করেছে।

বিবৃতিতে জামায়াত দাবি করেছে, এই বিক্ষোভ মিছিল করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছিল। সেই রিসিভ কপি জামায়াতের কাছে। কিন্তু, পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই লাঠিপেটা করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করা হয়।

একইসাথে বিবৃতিতে আরো বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের জন্য পুলিশের কোনো অনুমতির দরকার হয় না। পুলিশকে অবহিত করা হয়, মিছিলকে শান্তিপুর্ণ করার জন্য। জামায়াতের দাবি দুই সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / বিক্ষোভ মিছিল / লাঠিচার্জ / পুলিশ / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা, ২ পুলিশ আহত
  • সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • দুর্গাপূজায় ব্যাগ নিয়ে মণ্ডপে প্রবেশ নয়, গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
  • ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net