Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
মহাকাশে স্পেসস্যুট ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবেন নভোচারীরা?

ফিচার

স্পেস ডটকম
05 August, 2023, 10:45 am
Last modified: 05 August, 2023, 03:12 pm

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মহাকাশে স্পেসস্যুট ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবেন নভোচারীরা?

মহাকাশে অক্সিজেন শূন্যতায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রথমে অজ্ঞান হওয়া এবং পরে মৃত্যু ঘটতে পারে নভোচারীর। এছাড়া চরম তামপাত্রায় টিকে থাকা ও মহাকাশের কোন কণা বা বস্তুর ধ্বংসাবশেষ থেকেও রক্ষা করে স্পেসস্যুট।
স্পেস ডটকম
05 August, 2023, 10:45 am
Last modified: 05 August, 2023, 03:12 pm
১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি এক মিশনে পৃথিবীর কক্ষপথে নভোচারী রবার্ট স্টুয়ার্ট। ছবি: ইউনিভার্সাল ইমেজেস গ্রুপ ভিয়া গেটি ইমেজেস।

আমাদের অনেকেই হয়তো মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন এমনকি হয়তো নতুন বিশ্ব আবিষ্কারের কথাও কল্পনা করেছি। তবে মহাকাশ ভ্রমণ সহজ কোনো বিষয় নয়। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আর প্রতিকূল পরিবেশে সেখানে টিকে থাকতে হয়। তাই আগেই পৃথিবীতে একই রকম পরিবেশ তৈরি করে নেওয়া হয় প্রস্তুতি । 

স্পেসসুটগুলো একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বায়ু,পানি, চাপ এবং শারীরিক সুরক্ষা প্রদান করে। কিন্তু এই উন্নত স্যুটগুলো যদি না থাকে? তখন কি কি সমস্যা হবে এসব কথাই থাকছে এই প্রতিবেদনে।  

'২০০১: এ স্পেস ওডিসি' এবং 'দ্য এক্সপেন'-এর মতো সাইন্স-ফিকশন ছবি ও শো-গুলোয় মহাকাশে স্পেসস্যুট ছাড়া নভোচারীদের পরিণতির দৃশ্য চিত্রায়িত হয়েছে। কোথাও তো মানুষের বিস্ফোরিত হওয়া দৃশ্য দেখানো হয়েছে। তবে বিষয়টি সত্য নয়।
 
তাহলে বাস্তবে মহাকাশের বিশাল শূন্যতায় স্পেসস্যুট ছাড়া একজন ব্যক্তি কতক্ষণ টিকে থাকতে পারবে? সংক্ষীপ্ত উত্তর হল-দীর্ঘক্ষণ নয়। 

ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) এর মানব এবং রোবোটিক অনুসন্ধান বিষয়ক সমন্বয়কারী সিনিয়র স্ট্র্যাটেজি অফিসার স্টেফান ডি মে বলেন, খুব অল্প সময়, ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে অক্সিজেনের অভাবে নভোচারী অজ্ঞান হয়ে যাবে। 

মহাশূন্যের অন্ধকারে, আমাদের টিকিয়ে রাখতে সাহায্য করা অক্সিজেনের অভাব শরীরে প্রভাব ফেলতে শুরু করে। ডি মে বলেন, 'আপনার ফুসফুস প্রসারিত হতে থাকবে এবং ফেটে যেতে শুরু করবে। একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এতে আপনার রক্ত ফুটতে শুরু করবে এবং বুদবুদ সৃষ্টি হবে। যা অবিলম্বে এমবোলিজম সৃষ্টি করবে এবং আপনার শরীরে মারাত্মক প্রভাব ফেলবে। ডুবুরিরা যখন গভীর থেকে উঠতে থাকে তখন পানির চাপ কমে গেলে একই ধরনের বিপদের সম্মুখীন হয়। 

চাপের সম্পূর্ণ অভাবও অবিলম্বে মারাত্মক সমস্যা সৃষ্টি করে। শারীরিক তরল, যেমন লালা এবং অশ্রু ফুটতে শুরু করবে। মানবদেহও প্রসারিত হবে, তখন চাপের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে ত্বকও প্রসারিত হবে। 

ডি মে বলেন, চলচ্চিত্রে মানুষের বিস্ফোরিত হওয়ার যেরকম দৃশ্যায়ন হয় তা সঠিক নয়। আপনার রক্তপ্রবাহে অক্সিজেন শেষ হওয়ার আগে আপনি কয়েক সেকেন্ড সময় পাবেন। প্রথমে আপনি অজ্ঞান হবে এবং এরপর মৃত্যু ঘটবে। কারণ এই পরিস্থিতি পাল্টানোর কোন সুযোগ নেই। যদি না আপনাকে তখন উদ্ধার করে মহাকাশযানের চাপযুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ পরিবেশে ফিরিয়ে আনা হয়। 

অক্সিজেন এবং চাপ প্রদানের পাশাপাশি, স্পেসসুটগুলি নভোচারীদের অন্যান্য বিপদ এবং ক্ষতি থেকেও রক্ষা করে। ডি মে বলেন, 'মহাকাশে তাপমাত্রাজনিত সমস্যা এবং বিকিরণ ও মাইক্রোমেটিওরয়েডের হুমকি বিদ্যমান। স্পেসস্যুটগুলি মহাকাশে এসব থেকে সুরক্ষা দেওয়ার মতো করে তৈরি করা হয়েছে। 

একজন নভোচারী সূর্যের আলোতে থাকুক বা সূর্যের ছায়ায় থাকুক না কেন, পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) মাইনাস ১৫০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রা অনুভব করবে। এই অবস্থায় মানুষ পুড়ে যাবে বা জমে যাবে। যদিও জমে যাওয়াটি তাৎক্ষণিক হবে না, কারণ শূন্যে শরীর সহজে তাপশূন্য হয় না।

স্পেসসুটগুলি বিভিন্ন ধরণের বিকিরণ থেকেও রক্ষা করে। সূর্য থেকে আসা ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের মধ্যে বেশি সময় থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এতে বিকিরণগত অসুস্থতা এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। অতিবেগুনী রশ্মি ত্বক পুড়িয়ে ফেলে। আর এ সময় সৌর শিখা থেকে আসা কোনো কণা সমস্যাগুলো আরো বাড়িয়ে তুলবে।  

মাইক্রোমেটিওরয়েড এবং মহাকাশের কোন বস্তুর ধ্বংসাবশেষ আরো বিপদ ডেকে আনে। এগুলো প্রতি সেকেন্ডে দশ কিলোমিটারের আশেপাশের গতিতে ভ্রমণ করে এবং স্যাটেলাইট, মহাকাশযান ও স্পেসওয়াক বা অন্য কাজে থাকা নভোচারীদের জন্য হুমকি তৈরি করে। যদিও মহাকাশে স্বল্প সময় অবস্থানকালে এ ধরনের বস্তু বা কণার দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা খুবই কম। তবুও, স্পেসসুটগুলি একাধিক স্তর দিয়ে ডিজাইন করা হয়েছে, যা নভোচারীদেরকে কক্ষপথে ঘুরতে থাকা সম্ভাব্য মাইক্রোমেটিওরয়েড বা মহাকাশের ধ্বংসাবশেষ থেকে রক্ষা করতে সহায়তা করে।

এ ধরনের ইভিএ স্যুট ছাড়া মহাকাশে থাকা খুব মারাত্মক। খুব, খুব দ্রুত মৃত্যু ঘটবে। যদি কেউ এই ভয়াবহ পরিস্থিতিতে বেঁচে থাকতে চায় তাহলে তাকে নিশ্বাস বন্ধ রাখতে হবে এবং সেকেন্ডের মধ্যে একটি মহাকাশযানের সুরক্ষায় ফিরে যেতে হবে। অথবা কয়েক মিনিটের মধ্যে উদ্ধার এবং পুনরুজ্জীবিত হওয়ার আশায় থাকতে হবে।  

Related Topics

টপ নিউজ

মহাকাশ / নভোচারী / চন্দ্রাভিযান / স্পেসস্যুট / রকেট উৎক্ষেপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net