Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
৩০ বছর পর গ্র্যাচুইটি পাচ্ছেন হলি ফ্যামিলি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2023, 09:45 am
Last modified: 04 August, 2023, 09:48 am

Related News

  • দুর্নীতির অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসে দুদকের অভিযান
  • জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইইউ
  • সরকারি চাকুরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন, গ্রাচুইটির সুবিধা পাবেন
  • ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা পাবেন না

৩০ বছর পর গ্র্যাচুইটি পাচ্ছেন হলি ফ্যামিলি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা

প্রথম পর্যায়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে মোট ৬৪,৮৬,১১২ টাকা প্রদান করা হয়।
টিবিএস রিপোর্ট
04 August, 2023, 09:45 am
Last modified: 04 August, 2023, 09:48 am
ফাইল ছবি

দীর্ঘ ৩০ বছর পর গ্র্যাচুইটির বকেয়া অর্থ পাচ্ছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত ৩৬৪ জন কর্মকর্তা-কর্মচারী। প্রথম পর্যায়ে ৬৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার হলি ফ্যামিলি হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকালে হাসপাতালের লাইব্রেরি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের পরিবারের সদস্যদের হাতে গ্র্যাচুইটির চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।

এ সময় ১৫ই আগস্টের শহীদদের স্মরণে মাসব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশেষ এই ক্যাম্পেইনে আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে প্রতি শুক্রবার বিনামূল্যে মা ও শিশু বিষয়ক রোগের চিকিৎসা প্রদান করা হবে।

প্রথম পর্যায়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে মোট ৬৪,৮৬,১১২ টাকা প্রদান করা হয়।

হাসপাতালের নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে বাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে আবদুল ওয়াহ্হাব বলেন, "স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রাখছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে শুরু হওয়া বিভিন্ন সময়ের জটিলতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান বন্ধ ছিল। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হাসপাতালের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা গ্র্যাচুইটি প্রদান শুরু হয়েছে। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধ করা সহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

গ্র্যাচুইটি / হলি ফ্যামিলি হাসপাতাল / বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • দুর্নীতির অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসে দুদকের অভিযান
  • জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইইউ
  • সরকারি চাকুরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন, গ্রাচুইটির সুবিধা পাবেন
  • ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা পাবেন না

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net