Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
কিংবদন্তির ঘরে নতুন অতিথি

খেলা

টিবিএস ডেস্ক
19 May, 2020, 02:10 pm
Last modified: 19 May, 2020, 02:16 pm

Related News

  • ব্যাংক থেকে উধাও উসাইন বোল্টের ১২ মিলিয়ন ডলার!
  • ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন সাকিব
  • উসাইন বোল্টের চেয়েও জোরে দৌড়াতে পারে আপনার বাসার বিড়াল
  • জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট
  • অভিনব কায়দায় সামাজিক দূরত্ব বোঝালেন বোল্ট

কিংবদন্তির ঘরে নতুন অতিথি

বয়স চলছে ৩৩, এ সময়ের মধ্যে বিশ্বজয় করেছেন কয়েকবার। গড়েছেন বেশ কিছু রেকর্ড। কিন্তু বাবাদের ক্লাবে যোগ দেওয়া বাকি ছিল কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। সেই অপূর্ণতা এবার ঘুচে গেল পৃথিবীর দ্রুততম মানবের।
টিবিএস ডেস্ক
19 May, 2020, 02:10 pm
Last modified: 19 May, 2020, 02:16 pm

বয়স চলছে ৩৩, এ সময়ের মধ্যে বিশ্বজয় করেছেন কয়েকবার। গড়েছেন বেশ কিছু রেকর্ড। কিন্তু বাবাদের ক্লাবে যোগ দেওয়া বাকি ছিল কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। সেই অপূর্ণতা এবার ঘুচে গেল এই জ্যামাইকানের। প্রথমবারের মতো বাবা হয়েছেন পৃথিবীর দ্রুততম মানব। 

অলিম্পিকে রেকর্ড ৮টি স্বর্ণজয়ী বোল্ট ও তার বান্ধবী ক্যাসি বেনেটের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। করোনাভাইরাসের কারণে পৃথিবীর সবখানেই এখন স্থবিরতা-নিরবতা। কিন্তু জ্যামাইকাতে ভিন্ন চিত্র। দ্বীপ দেশটিতে খুশির হুল্লোড় পড়ে গেছে।

বাবা হওয়ার খবরটি এখনও জানাননি উসাইন বোল্ট। এর মধ্যেই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর কেউ নন, কিংবদন্তির ঘরে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন খোদ জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খবরটি জানান হোলনেস। বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়ে জ্যামাইকাইন প্রধানমন্ত্রী তার টুইটে লিখেছেন, 'কন্যা সন্তানের আগমন উপলক্ষে আমাদের স্প্রিন্টের কিংবদন্তি উসাইন বোল্ট ও ক্যাসি বেনেটকে অভিনন্দন।' কন্যা সন্তানের নাম কী রাখা হয়েছে, সেটা এখনও নিশ্চিত করা হয়নি। 

বাবা হতে যাচ্ছেন, গত মার্চে এই খবরটি জানিয়েছিলেন উসাইন বোল্ট। ছেলে নাকি মেয়ের বাবা হচ্ছেন, জানিয়েছিলেন সেটাও। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী এই স্প্রিন্টার এক ভিডিও বার্তায় বলেছিলেন, 'আমি সবাইকে জানাচ্ছি, আমি একজন মেয়ের বাবা।'

১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বোল্ট ইতিহাসের একমাত্র স্প্রিন্টার, যে কিনা টানা তিনটি অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। লন্ডনে অনুষ্ঠিত ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন ট্র্যাক এন্ড ফিল্ডের এই রাজা।

Related Topics

উসাইন বোল্ট / কিংবদন্তি স্প্রিন্টার / রেকর্ডের রাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ব্যাংক থেকে উধাও উসাইন বোল্টের ১২ মিলিয়ন ডলার!
  • ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন সাকিব
  • উসাইন বোল্টের চেয়েও জোরে দৌড়াতে পারে আপনার বাসার বিড়াল
  • জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট
  • অভিনব কায়দায় সামাজিক দূরত্ব বোঝালেন বোল্ট

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net