Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
সমাবেশকে ঘিরে আটক করা হচ্ছে দলের নেতাকর্মীদের: বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2023, 03:30 pm
Last modified: 12 July, 2023, 03:38 pm

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

সমাবেশকে ঘিরে আটক করা হচ্ছে দলের নেতাকর্মীদের: বিএনপি

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করা মাইক্রোবাসে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। 
টিবিএস রিপোর্ট
12 July, 2023, 03:30 pm
Last modified: 12 July, 2023, 03:38 pm
ছবি- টিবিএস

আজকের সমাবেশে যোগ দিতে ঢাকায় প্রবেশের সময় বিএনপির নেতাকর্মীদের চেকপোস্টে আটক ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছে দলটি।

আমিনবাজার

বিএনপির গণসমাবেশের আগে ঢাকার আমিনবাজারের প্রবেশপথে চেকপোস্ট থেকে পুলিশ ৫০ এরও বেশি ব্যক্তিকে আটক করেছে বলে অভিযোগ তুলেছে প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানীতে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আমিনবাজার পুলিশের চেকপোস্ট থেকে এনামুল হক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, সকালে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তার ছোট ভাই মো. আজাদুলকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আটককৃত আজাদুল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে। 

অপরদিকে ঢাকা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম অভিযোগ করেন, সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাদের অন্তত ৪০টি হাইয়েস মাইক্রো আটকে দিয়েছে। 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ, বিশেষ কোন কারণে এটি পরিচালিত হচ্ছে না।" 

এসময় চেকপোস্টে ধীরগতির কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। 

সাভারের বাসিন্দা রাসেল জানান, সকাল ৯টায় তিনি মিরপুরের বাসে উঠেন। কিন্তু কিছুদূর পরই দীর্ঘ জ্যামের মধ্যে পড়েন। আর কোনো উপায়ান্তর না পেয়ে হেঁটেই আমিনবাজার পৌঁছান তিনি। 

ওই রুটের একজন নিয়মিত বাস চালক বলেন, "আমি প্রায়ই আমিনবাজারে চেকপোস্ট দেখি। কিন্তু আজ অনেক বেশি সময় লাগছে। দেড় ঘণ্টা আটকে আছি, কখন আমিনবাজারে পৌঁছাবো জানি না। অনেক যাত্রী পায়ে হেঁটে আমিনবাজারের দিকে রওনা দিয়েছে।"

পুলিশকে চেকপোস্টে যাত্রী ও পথচারীদের তল্লাশি করতে দেখা গেছে।

কুমিল্লা

কর্মসূচিতে যেতে 'গুপ্ত বাধার' সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন কুমিল্লার বিএনপি নেতারা। 

তাদের দাবি মহাসড়কে গাড়ি বন্ধ না করা হলেও নিজেদের রিজার্ভকৃত বাসে করে তারা কর্মসূচিতে যেতে পারছেন না। তাই কুমিল্লা থেকে ঢাকার অন্যান্য বাসে করে যাত্রা করছেন তারা।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা যুবদল কর্মী আরিফুল ইসলাম জানান, "ঢাকায় কর্মসূচিতে যাওয়ার জন্য আমরা ১০টি গাড়ি ভাড়া করি। কিন্তু অদৃশ্য কারণে বাস চালকেরা ঢাকায় যেতে অপরাগতা প্রকাশ করে।"

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন জানান, "আজকের কর্মসূচি বানচাল করতে একটি পক্ষ গুপ্তভাবে কাজ করছে। তারা নানা হুমকি দিয়ে বাস চালকদের জিম্মি করছে।" 

তিনি জানান, কর্মসূচিটি মূলত ঢাকার হলেও জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টন যাবার জন্য বাস ভাড়া করে। কিন্তু কুমিল্লা থেকে ভাড়াকৃত কোনো বাসই আজ ঢাকা যেতে রাজি হয়নি। 

টাঙ্গাইল 

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করা মাইক্রোবাসে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও ধামরাই থেকে নাগরপুর উপজেলার ১৬ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

অপর দিকে বিএনপির নেতা কর্মীদের নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান জানান, ধনবাড়ী উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকার মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্য মঙ্গলবার রাতে বাসযোগে যাত্রা শুরু করে। তারা গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় আসলে তাদের উপর হামলা করা হয়। এসময় একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি বিষয়ে দেখবেন বলে জানিয়েছেন। 

গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভুইয়া বলেন, "ঘটনা জানার পরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাইনি। পরে জেনেছি তাদের নাকি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় দায়ের করেননি।"

Related Topics

টপ নিউজ

বিএনপির সমাবেশ / আওয়ামী লীগ / পাল্টাপাল্টি সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net