Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
এখন প্রতিরোধের বিকল্প নেই: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2023, 05:00 pm
Last modified: 03 July, 2023, 07:33 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

এখন প্রতিরোধের বিকল্প নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে হতে পারে না, কারণ জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
টিবিএস রিপোর্ট
03 July, 2023, 05:00 pm
Last modified: 03 July, 2023, 07:33 pm
ফাইল ছবি।

গত এক মাসে ৩৮৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার হচ্ছে, এখন প্রতিরোধের বিকল্প নেই।

সোমবার (৩ জুলাই) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, 'সরকার এখন ভয়ে সারাদেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে। তবে যতই বদলি করেন না কেন পতনের সময় কোনো লোক কাছে পাবেন না, আস্তে আস্তে সব সরে যাবে।'

প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বের ওপর হুমকিমূলক কথা বলছেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, 'আমেরিকা থেকে এসে বলেন তারা আমাকে দুই দিনেই ক্ষমতায় থেকে সরিয়ে দিতে পারে। আবার বলেন, সেন্টমার্টিন আমেরিকাকে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন।'

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, 'আপনাকে এখন আর প্রয়োজন নেই। এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার জবাব দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ১,০০০ নেতাকর্মী খুন করেছেন, ৬০০ মানুষকে গুম করেছেন।'

বর্তমানে কৃষকেরা এক মণ ধান বিক্রি করে এক কেজি মরিচ কিনছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আজকে চাল-ডালসহ সকল নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এখন দেশের মানুষ বাঁচার অধিকার চায়।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে হতে পারে না, কারণ জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে হওয়া এ বিক্ষোভে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, 'আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে গ্রেপ্তার করা হবে সেখানেই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করা হবে — আর ছাড় নয়।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিক্ষোভ সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net