Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

খেলা

টিবিএস ডেস্ক
13 May, 2020, 05:30 pm
Last modified: 13 May, 2020, 05:35 pm

Related News

  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!
  • ‘আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়’
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি
  • হারের জন্য বোলিংকে দায়ী করলেন বাবর

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

এ নিয়ে দুটি ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন বাবর আজম। গত বছর থেকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান সময়ে পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান। 
টিবিএস ডেস্ক
13 May, 2020, 05:30 pm
Last modified: 13 May, 2020, 05:35 pm

করোনাভাইরাসের প্রকোপে সব স্থবির হয়ে আছে। অবস্থা স্বাভাবিক হয়ে আবার কবে মাঠে ফিরবে ক্রিকেট, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই বলে বসে থাকলে চলবে না- এভাবেই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তাই তো ভবিষ্যতের পরিকল্পনা আটতে শুরু করেছে তারা। লকডাউন অবস্থাতেই ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে পিসিবি। সরফরাজ আহমেদকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে তারকা ব্যাটসম্যান বাবর আজমকে। 

এ নিয়ে দুটি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন বাবর। গত বছর থেকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান সময়ে পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান। 

গত বছর টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান সরফরাজ আহমেদ। আহজার আলীকে টেস্ট এবং বাবারকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই ওয়ানডের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা চলছিল। 

ওয়ানডে ম্যাচ না থাকায় অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো করেনি পাকিস্তান। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আগেভাগেই বাবরের হাতে ওয়ানডের দায়িত্ব তুলে দিল পিসিবি। গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে খেলেনি দেশটি। 

বাবরকে ওয়ানডের অধিনায়কত্ব দেওয়া হয়েছে, মেয়াদ বাড়ানো হয়েছে টেস্ট অধিনায়ক আজাহার আলীর। দীর্ঘমেয়াদে দল গোছানোর সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেছেন, 'মেয়াদ বাড়ানো ও অধিনায়কত্ব পাওয়ায় আজহার আলী ও বাবর আজমকে আমি অভিনন্দন জানাতে চাই। এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। ভবিষ্যতে নিজেদের ভূমিকার নিশ্চয়তা ও স্বচ্ছতার দরকার আছে তাদের। আমি নিশ্চিত যে, তারা এখন ভবিষ্যতে চোখ রাখবে এবং প্রত্যাশিত পারফরম্যান্স করার জন্য শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করবে।'

Related Topics

বাবর আজম / পাকিস্তান ক্রিকেট বোর্ড / অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!
  • ‘আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়’
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি
  • হারের জন্য বোলিংকে দায়ী করলেন বাবর

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net