Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
২০২৬ সালে নতুন পাঠ্যক্রমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি

বাংলাদেশ

ইউএনবি
29 May, 2023, 08:35 pm
Last modified: 29 May, 2023, 08:39 pm

Related News

  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২১ সালে ৯৩%, ২০২৬ সালে ৬২%: ছয় বছরে এসএসসিতে পাসের হার কমেছে ৩১%
  • এসএসসি পরীক্ষা: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

২০২৬ সালে নতুন পাঠ্যক্রমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে। আর ২০২৬ সালে নতুন শিক্ষাক্রমের ছাত্র-ছাত্রীরা প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।
ইউএনবি
29 May, 2023, 08:35 pm
Last modified: 29 May, 2023, 08:39 pm
শিক্ষামন্ত্রী দীপু মনি; ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি এবং সমমানের পরীক্ষা নতুন পাঠ্যক্রমের অধীনে হবে।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে। আর ২০২৬ সালে নতুন শিক্ষাক্রমের ছাত্র-ছাত্রীরা প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

সোমবার (২৯ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউট মিলনায়তনে 'স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল-২০২৩' অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম এবং প্রাথমিকের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালে দশম শ্রেণিতে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে। এরপর ২০২৬ সালের প্রথম এসএসসি ও সসমানের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, 'মূল্যায়ন এ বছর থেকে শুরু হচ্ছে। নানান দিক বুঝে উঠতে আমাদের সময় লাগবে। শিক্ষকদেরও অভ্যস্ত হয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগবে। অভিভাবকদেরও সময় লাগবে। আমরা সৌভাগ্যবান শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা, তাদের সময় লাগছে সবচেয়ে কম। শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আমরা এই স্মার্ট শিক্ষা, তার বিভিন্ন অংশ নিয়ে আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাব। যাতে স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, সে জন্য স্মার্ট শিক্ষার নীতি নির্ধারণ কৌশল রপ্ত করবার জন্য আমাদের এই আয়োজন।'

স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সূচনা উপলক্ষ্যে 'স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল' আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই আয়োজনে থাকছে ২০টি স্মার্ট শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও ১০টি সেমিনার, যা সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় 'স্মার্ট শিক্ষা' রূপকাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মহলের মতামত নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, অনেকগুলো সেমিনার করব, সেখান থেকে অনেক উপায় বের হবে। স্মার্ট শিক্ষার কৌশল নির্ধারণের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও অন্যান্য অতিথিরা ফেস্টিভ্যালে অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন। এরপর বিকালে সেমিনারে অংশ নেন।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি / এসএসসি ও সমমানের পরীক্ষা / নতুন পাঠ্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২১ সালে ৯৩%, ২০২৬ সালে ৬২%: ছয় বছরে এসএসসিতে পাসের হার কমেছে ৩১%
  • এসএসসি পরীক্ষা: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net