Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, উচ্চ আদালতে যাব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2023, 07:35 pm
Last modified: 04 May, 2023, 07:41 pm

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, উচ্চ আদালতে যাব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

এর আগে আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেলে জাহাঙ্গীর আলমের করা আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র বাতিলের আদেশই বহাল রাখেন আপিল কর্তৃপক্ষ- ঢাকা বিভাগীয় কমিশনার।
টিবিএস রিপোর্ট
04 May, 2023, 07:35 pm
Last modified: 04 May, 2023, 07:41 pm
ফাইল ছবি।

আপিলেও মনোনয়নপত্রের বৈধতা ফিরে না পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেছেন, 'আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, তাই উচ্চ আদালতে যাব'।

এর আগে আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেলে জাহাঙ্গীর আলমের করা আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র বাতিলের আদেশই বহাল রাখেন আপিল কর্তৃপক্ষ- ঢাকা বিভাগীয় কমিশনার।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান বলেন, উভয় পক্ষের শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের আদেশই বহাল রেখেছেন। তবে আদেশের কপি আমরা এখনো হাতে পাইনি।

সূত্র বলছে, আপিল শুনানিতে দু'জন আইনজীবীসহ উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। এসময় তারা ঋণ পুনঃতফসীলকরণের জন্য টাকা জমা দেওয়া ও জামিনদার ঋণখেলাপি হয় না বলে দাবি করেন।

বিপরীতে সেখানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী জামিনদার এখনও ঋণখেলাপী। জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের পক্ষে জামিনদার হয়েছেন, সেই প্রতিষ্ঠানের ঋণ এখনো পুনঃতফসিলীকরণ হয়নি।

উভয় পক্ষের বক্তব্য শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখেন আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এর আগে গত ৩০ এপ্রিল গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে, জাহাঙ্গীর আলমের ঋণখেলাপি হওয়ার তথ্য উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তবে বৈধ ঘোষণা করা হয় জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র।

সেসময় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম মেয়র পদে এই নির্বাচনে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, তিনি যে প্রতিষ্ঠানের জামিনদার হয়েছিলেন, সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসময় উপস্থিত মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার আইনজীবী রিটার্নিং কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, জামিনদার কখনো ঋণ খেলাপি হয় না। তাছাড়া খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান ঋণ তফসীলিকরণের জন্য ইতোমধ্যে কিস্তির টাকা জমা দিয়েছে এবং আবেদন করেছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / নির্বাচন / মনোনয়নপত্র / মোহাম্মদ জাহাঙ্গীর আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net